শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
30.4 C
Dhaka

গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানীয় ডিআইইউ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের বহুল পরিচিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের ২০২৫ সালের তালিকায় শীর্ষস্থানীয় গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ তালিকায় ডিআইইউকে ‘খুবই উঁচ মানের গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি-এশিয়ার ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮০তম স্থানে রয়েছে বাংলাদেশের এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির গবেষণা কাজে অবদান রাখার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে নেয়া পদক্ষেপগুলোর প্রতিচ্ছবি হিসেবে এই স্বীকৃতি দেয়া হয়।

৬ নভেম্বর, ২০২৪ (বুধবার) ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এর তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এছাড়া ডিআইইউ এ তালিকার ‘এমপ্লোয়ার রেপুটেশন’ বিভাগে ১৩১তম স্থানে অবস্থান করছে, যা এই খাতের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি এবং ক্রমবর্ধমান প্রভাবকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলে। এ তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশানল ইউনিভার্সিটি। আর দক্ষিন এশিয়ার তালিকায় ৬৬তম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং শিক্ষা ও গবেষণা খাতে দূরদৃষ্টিভঙ্গীর কারণে এই অর্জন সম্ভব হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা ও বিভিন্ন সুযোগ প্রদানের মাধ্যমে এই অগ্রগতি বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ববিদ্যালয়টি।

এর আগে, ডিআইইউ কিউএস ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৪-এ ৯০১-৯২০ ব্যান্ড এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৫-এ ১২০১-১৪০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে। পাশাপাশি এ বছর টাইমস হাইয়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, কিউএস ওয়ার্ল্ড সাসটেইনিবিলিটি র‌্যাঙ্কিংস, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, দ্যা ইমপেক্ট র‌্যাঙ্কিংস, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, ইউআই গ্রিনম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, স্কিমাগো ইন্সটিটিউশনস র‌্যাঙ্কিং এবং স্কোপাস ইনডেক্সড রিসার্চ পাবলিকেশনে ঈর্ষনীয় অর্জন রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি