সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
29 C
Dhaka

টুইটারের সিইও থেকে পদত্যাগ করেছেন সহ-প্রতিষ্ঠাতা, নতুন সিইও পরাগ আগারওয়াল

টেকভিশন২৪ ডেস্ক: টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। বর্তমান প্রধান কারিগরি কর্মকর্তা পরাগ আগারওয়াল, ডরসির স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছে টুইটার।

২০০৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি গড়ে তোলেন ডরসি এবং বিভিন্ন মেয়াদে সিইও হিসেবে দায়িত্ব পালন করে দুঃসময়ে টুইটারকে নেতৃত্ব দিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগকারী এবং মার্কিন আইনপ্রণেতা, বিশেষ করে রিপাবলিকানদের তোপের মুখে পড়েছিলেন বলে জানানো হয়েছে দ্য নিউইয়র্ক টাইমসের খবরে।

গত ৩০ নভেম্বর, সোমবার ডরসির পদত্যাগের ঘোষণা আসে। তবে গত রোববার কোনো কিছুর উল্লেখ না করেই ডরসি টুইটারে লেখেন, ‘আমি টুইটার ভালোবাসি। চলে যাওয়ার সময় হয়েছে বলে জানান ডরসি। নতুন সিইও পরাগ আগারওয়ালের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে বলেও জানান তিনি।’

২০১১ সালে টুইটারে যোগ দেন আগারওয়াল। ২০১৭ সাল থেকে কারিগরি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। টুইটারের কারিগরি কৌশল নিয়ে কাজ করেছেন পরাগ। সফটওয়্যার উন্নয়নের ধারায় অগ্রগতি আনা এবং সর্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিং প্রযুক্তির প্রয়োগের দায়িত্ব ছিল তার ওপর।

বিবৃতিতে পরাগ বলেন, ‘আমার নেতৃত্বে আস্থা রাখার জন্য পরিচালনা পর্ষদকে এবং শিক্ষা, সমর্থন ও অংশীদারত্বের জন্য জ্যাককে ধন্যবাদ দিতে চাই। ডরসির নেতৃত্ব আমরা যা অর্জন করেছি, আমি সেটার ভিত্তিতেই সবকিছু গড়তে চাই।’

অবশ্য এর আগেও টুইটার-প্রধানের পদ থেকে জ্যাক ডরসিকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর তাকে সিইওর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, তবে ২০১৫ সালে ফিরে আসেন তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি