রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
32 C
Dhaka

রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও অন্যান্য স্মার্টফোনে কার্ডবিহীন ইএমআই

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেন্ডিং ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলেক্সট্রা’য় কার্ডবিহীন ইএমআই সুবিধা চালু করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ক্রেডিট কার্ড না থাকলেও ক্রেতারা সেলেক্সট্রা’র অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজ থেকে সহজেই এ অফারটি উপভোগ করতে পারবেন। প্রযুক্তিপ্রেমীদের সেরা অভিজ্ঞতা প্রদানে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে এ ক্যাম্পেইনটির ঘোষণা দিয়েছে।

এই ক্যাম্পেইনের অধীনে, রিয়েলমি’র যেকোনো ফোন কেনার সময় ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। ন্যূনতম মাসিক ২০ হাজার টাকা আয় করেন এমন বেতনভুক্ত ব্যক্তি এই ক্যাম্পেইনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। পুরো প্রক্রিয়াটি বেশ সহজ। ক্রেতারা https://www.salextra.com.bd/realme – থেকে যেকোনো রিয়েলমি স্মার্টফোন অর্ডার এবং উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে সহজেই কার্ডবিহীন ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

উন্নত ফিচার ও দুর্দান্ত ডিজাইন বিবেচনায় রেখে ক্রেতাদের জন্য বিস্তৃত পরিসরে স্মার্টফোন এনেছে রিয়েলমি। রিয়েলমি ৮, রিয়েলমি ৮ ফাইভজি, রিয়েলমি সি২৫এস (৪/১২৮) ও রিয়েলমি সি২১ওয়াই (৪/৬৪)- সহ সম্প্রতি বাজারে আসা রিয়েলমি জিটি মাস্টার এডিশনও পাওয়া যাবে এই ক্যাম্পেইনে।

সাধারণত, অনেকেই ক্রেডিট কার্ড না থাকায় উচ্চমূল্যের  স্মার্টফোন কিনতে পারেন না। এমন ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখেই সেলেক্সট্রা’র সাথে অংশিদারিত্ব করেছে তরুণ প্রজন্ম কেন্দ্রিক ব্র্যান্ড রিয়েলমি।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। ক্যানালিসের তথ্য মতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড হয়েছে রিয়েলমি। তাছাড়া, কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, সম্প্রতি বিশ্বব্যাপী শীর্ষ ৬ স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ডটি।  

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সর্বশেষ

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

১৬ মে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল...

ওমোদা জেইকোর নতুন জে৭ পিএইচইভি এসএইচএস উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক:  ওমোদা জেইকো ঢাকার মোটর শো-তে তাদের বহুল...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি