রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

ইউরোপে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি শুরু ওয়ালটনের

টেকভিশন২৪ ডেস্ক: ইউরোপের বাজারে ওয়ালটন পণ্যের টেকসই ও উচ্চ গুণগতমান, তুলনামূলক সাশ্রয়ী দাম, অত্যাধুনিক প্রযুক্তি ও ডিজাইন ক্রেতাদের কাছে ব্যাপক সমাদৃত হচ্ছে। ফলে ইউরোপে ওয়ালটন পণ্যের রপ্তানি ও বাজার সম্প্রসারণ হচ্ছে অতি দ্রুত। ইতোমধ্যে ইউরোপের ১২টি দেশে টিভি রপ্তানি করছে ওয়ালটন। এবার ইউরোপে যাচ্ছে ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন। রোমানিয়া ও হাঙ্গেরি ইউরোপের এই দুটি দেশে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

এ উপলক্ষ্যে সোমবার (২৭ সেপ্টেম্বর, ২০২১) রাজধানীর করপোরেট অফিসে ‘ইনাগুরেশন সেরেমনি: এক্সপোর্টিং ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন টু রোমানিয়া এন্ড হাঙ্গেরি’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয়। ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ইউরোপের বাজারে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না।

অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটিডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও আমিন খান, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আল ইমরান, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ভাইস প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান ও তাওসীফ আল মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, রোমানিয়া ও হাঙ্গেরির খ্যাতনামা দুটি ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে ওয়ালটনের তৈরি মাইক্রোয়েভ ওভেন সরবরাহ করবে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা আফরোজ তান্না বলেন, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ও ডিজাইনে অনুযায়ী ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি পণ্য তৈরি করছে ওয়ালটন। এসব পণ্যের ডিজাইন ও ফিচারে প্রতিনিয়ত নতুনত্ব আনছেন ওয়ালটন পণ্যের রিসার্চ ও ইনোভেশন বিভাগের প্রকৌশলীরা। এরই ধারাবাহিকতায় রোমানিয়া ও হাঙ্গেরিতে মাইক্রোওয়েভ রপ্তানি কার্যক্রম শুরু করলো ওয়ালটন। যা মধ্য এবং পূর্ব ইউরোপে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের বাজার সম্প্রসারণ সহজ করার পাশাপাশি অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্যে নেয়া ওয়ালটনের ‘ভিশন গো গ্লোবাল ২০৩০’ অর্জনে মাইলফলক হিসেবে কাজ করবে।

ওয়ালটন আইবিইউ’র ভাইস-প্রেসিডেন্ট আল ইমরান জানান, নিজস্ব কারখানায় বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে বিভিন্ন ধারণক্ষমতার ২০ মডেলের মাইক্রোওয়েভ ওভেন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি নেপাল, ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি করছে ওয়ালটন। এখন থেকে ইউরোপের উন্নত দেশেগুলোর বাজারেও রপ্তানি হবে ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন। ২০২২ সালের মধ্যে ইউরোপে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের মার্কেট শেয়ার বৃদ্ধিতে কাজ চলছে। #

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি