বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.5 C
Dhaka

হুয়াওয়ে ক্লাউডে প্রথম ভার্চুয়াল মানুষ

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ক্লাউডে প্রথম ভার্চুয়াল মানুষ ইয়ুনশেং যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন হুয়াওয়ে ক্লাউড ও হুয়াওয়ে কনজ্যুমার ক্লাউড সার্ভিসের প্রেসিডেন্ট ঝ্যাং পিং’য়ান। এছাড়াও হুয়াওয়ে ক্লাউড স্ট্যাক ৮.১ সহ নতুন ১০টি সেবা সম্প্রসারণের ঘোষণা দেন তিনি হুয়াওয়ে কানেক্ট ২০২১ –এর এই সপ্তাহে। সারা বিশ্বে হুয়াওয়ের কর্মপরিধিতে আরও দু’টি অঞ্চলের ব্যাপারেও ঘোষণা আসে এই অনুষ্ঠানে।          

গত চার বছরে হুয়াওয়ে ক্লাউডে ২৩ লাখ ডেভেলপার, ১৪ হাজার কনসাল্টিং পার্টনার, ৬ হাজার টেকনিক্যাল পার্টনার যুক্ত হয়েছেন এবং ক্লাউড থেকে সাড়ে চার হাজার মার্কেটপ্লেস সংশ্লিষ্ট পণ্য উন্মোচন করা হয়েছে। ডিজিটাল রূপান্তরে ইন্টারনেট প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য হুয়াওয়ে ক্লাউড গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং ডিজিটালাইজেশনের পথে ক্রমান্বয়ে নানা প্রতিষ্ঠান হুয়াওয়ে ক্লাউডের সাথে যুক্ত হচ্ছে। 

হুয়াওয়ে ক্লাউডের ডিজিটাল কন্টেন্ট প্রোডাকশন লাইনের ওপর ভিত্তি করে হুয়াওয়ে ক্লাউডে যুক্ত হতে হুয়াওয়ে ক্লাউড এই প্রথম ভার্চুয়াল মানুষ – ইয়ুনশেং – তৈরি করেছে।

অন্যদিকে, দ্রুতগতিতে ইমেজ রেন্ডারিং -এর ক্ষেত্রে দশ হাজার কোর কম্পিউটিং পাওয়ার সক্ষমতার বিশ্বের সর্ববৃহৎ রেন্ডারিং বেজ হুয়াওয়ে ক্লাউডে যুক্ত হয়েছে নতুন দুই রিজিওন – উলানকাব ও মেক্সিকো। ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বজুড়ে ১৭০টির বেশি দেশে ২৭টি ভৌগলিক অঞ্চলে ৬১টি অ্যাভাইলেবিলিটি জোনে (এজে) কার্যক্রম পরিচালনা করবে হুয়াওয়ে ক্লাউড ও এর পার্টনাররা।                

অনুষ্ঠানে অপ্টভার্স, এআই সলভার, পাঙ্গু ড্রাগ মলিকিউল মডেল, ব্লকচেইন সার্ভিস ও ফাংশনগ্রাফ ফাংশন কম্পিউটিং সার্ভিসের মতো নতুন প্রযুক্তি উন্মোচন করা হয়। এর পাশাপাশি, ঝ্যাং হুয়াওয়ে ক্লাউড গসডিবি’র আপগ্রেড করার ব্যাপারেও জানান। হুয়াওয়ে ক্লাউড স্ট্যাক ৮.১ -এ আপগ্রেড করা হয়েছে। ১২টি বিভাগে ৮০’র বেশি ক্লাউড সেবাদানের মাধ্যমে একে বিস্তৃত পরিসরের অন-প্রেমিসেস ক্লাউড সেবাদানে উপযোগী করতে এআই ইনফেরেন্স, বিগ ডেটা গভর্নেন্স ও ক্লাউড ডেস্কটপ সহ আটটি সেবা সমর্থন করবে হুয়াওয়ে ক্লাউড স্ট্যাক ৮.১।    

ডিজিটাল সফলতার অন্যতম কারণগুলো বোঝাতে ঝ্যাং বেশ কিছু বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “বিগত ৩০ বছরে, পৃথিবীকে সংযুক্ত করে হুয়াওয়ে নিরলস কাজ করে যাচ্ছে। আগামী ৩০ বছরে ইন্টেলিজেন্ট ভবিষ্যতের জন্য আমরা ক্লাউড ফাউন্ডেশন তৈরি করছি, যেখানে বিশ্বজুড়ে সবার সুযোগ বাড়াতে সেবা হিসেবে কাজ করবে অবকাঠামো, উদ্ভাবনে সেবা হিসেবে কাজ করবে প্রযুক্তি এবং একসাথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেবা হিসেবে কাজ করবে দক্ষতা।”

তিনি আরও বলেন, “ডিজিটালাইজেশনে অনেক সুযোগের সম্ভাবনা রয়েছে এবং আমরা সবাইকে ক্লাউড নেটিভ হিসেবে কাজ করার ও ভাবার আহ্বান জানাই। সবকিছুকে সেবা হিসেবে পেতে ডিজিটাল ও এর সম্ভাবনা উন্মোচন করতে হবে।”      

২৩ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর অনলাইনে হুয়াওয়ে কানেক্ট আয়োজন করছে হুয়াওয়ে। ‘ডাইভ ইনটু ডিজিটাল’ প্রতিপাদ্যে এ বছর এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। হুয়াওয়ে কানেক্ট আয়োজনে ক্লাউড, এআই ও ফাইভজি সকল শিল্পখাতে ব্যবহারে এবং কীভাবে এ প্রযুক্তিগুলো প্রতিষ্ঠান সমূহের কার্যক্রমকে আরও কার্যকরী করে তোলার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। 

       

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি