রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

বেসিসের ২২তম এজিএম অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস-এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেসিসের অব্যাহত অবদান তুলে ধরা হয়। সাথে সাথে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি জাতিকে পঞ্চম শিল্প বিপ্লবের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বেসিসের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ বেসিসের ২০২০ সালের কার্যবিবরণী তুলে ধরেন। অপর সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বিগত ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের উপর সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশ নেন ও গুরুত্বপূর্ণ মতামত দেন।

সভায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বিশ্বে এখন ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি ঘটে চলেছে। আগামী দিনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, বায়ো টেকনোলজি, রোবোটিক্স, আইওটি, ফাইভজি, থ্রিডি মুদ্রণ এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহন প্রযুক্তি আমাদের চেনা পৃথিবীকে আমূল বদলে দেবে। আমাদের সৌভাগ্য আমরা ডিজিটাল বাংলাদেশ সফল বিনির্মাণের পথে আছি। আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। বেসিস তার সদস্য প্রতিষ্ঠানসমূহকে সাথে নিয়ে এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের শ্রমবাজারের অনেক চাকরীর বিলুপ্তি ঘটাবে। এক্ষেত্রে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমাদের বর্তমান শ্রমবাজারের নিয়োজিত অনেককে আমাদের রিস্কিলিং ও আপস্কিলিং করে গড়ে তুলতে হবে। যাতে আমরা তাদেরকে অন্য কোন সেক্টরে নিয়োজিত করতে পারি। আর এজন্য আমাদের এখন থেকেই সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ শুরু করতে হবে। আমরা চাই দেশের আইটি-আইটিইএস খাতের সকল ব্যবসা প্রতিষ্ঠান বেসিস-এর সদস্যপদ গ্রহণ করুক। আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে দেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ শিল্পখাতের উন্নয়নে কার্যকর অবদান রাখতে চাই।

এছাড়াও তিনি গত একবছরে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ব্যবসা পুনরুদ্ধার ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বেসিস কর্তৃক গৃহিত পদক্ষেপসমূহ সভায় তুলে ধরেন।

২২তম বার্ষিক সাধারণ সভায় “বেসিস ডিজিটাল শপ” এর উদ্বোধন করা হয়। বেসিস সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও দেশ-বিদেশ থেকে যে কেউ অনলাইনে “বেসিস ডিজিটাল শপ” থেকে কেনাকাটা করতে পারবেন এবং কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

সভায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসিস এর ভূমিকা শক্তিশালী করা, সরকারি কাজে বাংলাদেশি সফটওয়্যার কোম্পানির অগ্রাধিকার নিশ্চিতকরণ, বিদেশ থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যার আমদানির ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা ও দেশে উৎপাদন করার শর্ত জুড়ে দেওয়ার জন্য সরকারকে রাজি করানো, ইন্ডাস্ট্রি রিসার্চ বাড়ানো, বেসিস সচিবালয় শক্তিশালীকরণ, বেসিসের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা ও নতুন নতুন কার্যক্রম গ্রহণে বেসিসকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বেসিস সদস্যরা। বার্ষিক সাধারণ সভায় বেসিসের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অন্যান্যদের মধ্যে বেসিসের প্রাক্তন সভাপতিবৃন্দ, বেসিসের সাবেক পরিচালকবৃন্দ, স্থায়ী কমিটির চেয়ারম্যানবৃন্দ, কো-চেয়ারম্যানবৃন্দ, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক, পরিচালক দিদারুল আলম, পরিচালক রাশাদ কবির এবং বেসিসের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বার্ষিক সাধারণ সভার পূর্বে একই ভ্যেনুতে বেসিস সংঘবিধি সংশোধনের লক্ষ্যে একটা অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়!

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি