বুধবার, মে ১৩, ২০২৬
25 C
Dhaka

সফলতার সাথে এগিয়ে যাচ্ছে নাহিদের বিজকোপ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ উদ্যক্তা নাহিদ হাসান প্রথমে কাজ শুরু করেছিলেন আমেরিকান জনপ্রিয় মার্কেটপ্লেস ওডেস্ক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস প্রদানের মাধ্যমে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং জীবনের। শুরু থেকেই নাহিদ টিম ওয়ার্ক বা দলগত কাজে বিশ্বাসী হওয়ায় কাছের কিছু ছোট ভাইদের সাথে নিয়ে গঠন করেন নিজের ছোট একটি টিম। সেই টিম নিয়ে গুটি গুটি পায়ে যাত্রা শুরু করে নিজের যোগ্যতার বলে মার্কেটপ্লেসের বাইরেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাজ করতে থাকেন। বর্তমানে বিজকোপের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী হিসাবে কাজ করছেন নাহিদ হাসান। 

বিজকোপ এর ডিজিটাল মার্কেটিং সেবার শুরুটা আমেরিকান ক্লায়েন্ট দিয়ে হলেও ধীরে ধীরে সেটা ইস্ট এশিয়া, ইউরোপ এবং অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃিতি পায়। শুরুতে শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিলেও ধীরে ধীরে সার্ভিস এর পরিধি বাড়িয়েছেন। বর্তমানে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, বিজনেস কনসালটেন্সি, একাউন্টিং সলিউশন, ভিডিও কন্টেন্ট প্রোডাকশন, ইমেজ প্রসেসিং সহ আরও বেশ কিছু সার্ভিস যুক্ত হয়েছে।

২০১৭ সালে এসে রকমারি এর সাথে কাজ শুরু করেন যা ছিল বিজকোপের প্রথম বাংলাদেশের ক্লায়েন্ট। এর পর সেবা দিয়েছেন আরও অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠানকে যার মধ্যে আছে পেওনিয়ার ইঙ্ক, বিক্রয় ডট কম, ফেয়ার গ্রুপ, এস এস স্টিল, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটাল সহ আরও পাঁচ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

নাহিদ হাসান বলেন, বিজকোপ এর লক্ষ্য হচ্ছে সার্ভিসের মধ্যে নতুন নতুন ইনোভেশন যুক্ত করা। বাংলাদেশের পণ্য এবং সেবার মান খুবই ভাল এবং বহির্বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সঠিক মার্কেটিং এর অভাবে তা বিশ্বের বাজারে ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে না। আমরা কাজ করছি দক্ষ্ টিম তৈরি করতে যারা প্রতিনিয়ত বাংলাদেশের ব্র্যান্ড গুলোকে বিশ্বের বাজারে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। এছাড়াও বিজকোপ একাধিক গ্লোবাল ব্র্যান্ড কে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারিত করতে সহায়তা করছে।

নাহিদ হাসান আরও বলেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসা গুলো যদি ডিজিটাল প্লাটফর্ম গুলোর উপর নিজেদের দক্ষতা বাড়ায় তাহলে খুব সহজেই তুলনামূলক ভাবে অল্প ইনভেস্টমেন্টে ব্যবসার প্রসার ঘটানো সম্ভব, আর এর জন্য দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। 

বর্তমানে বিজকোপ আমেরিকা, ইস্ট এশিয়া এবং ইউরোপের মার্কেটের ৩০ টির বেশি দেশে তাদের সার্ভিস সম্প্রসারিত করেছে এবং ধীরে ধীরে এই সংখ্যা ক্রমশ বাড়ছে। জিডিটি/এন/৩১আগ/২১

এই সপ্তাহের জনপ্রিয়

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

সর্বশেষ

ইস্টার্ন ব্যাংকের ডিপিএস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: চার ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর...

প্রশিক্ষকদের জন্য ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক প্রশিক্ষক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট...

সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের জন্য সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে...

এআই ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে এক সপ্তাহে ৩শ’ মামলা

টেকভিশন২৪ ডেস্ক: এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায়...

প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার...

বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে স্যামসাংয়ের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি