শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সিলিকন ভ্যালির সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী প্রযুক্তি এবং উদ্ভাবনের শীর্ষস্থান সিলিকন ভ্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের পাশাপাশি একটি সমৃদ্ধ ও স্বাবলম্বী জাতি যাকে তিনি সাধারণত “সোনার বাংলা” বলে উল্লেখ করতেন তার জন্য শ্রদ্ধা জানিয়েছেন। আমেরিকার সিলিকন ভ্যালির পক্ষ থেকে, সান্তা ক্লারা অঞ্চলের মেয়র লিসা এম গিলমোর গত সোমবার আমেরিকার সিলিকন ভ্যালিতে আয়োজিত “ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট” -এ বাংলাদেশের জাতির পিতাকে সম্মান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জন্য একটি সম্মাননা স্মারক উপহার দেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওয়ালটন এ নগদের সৌজন্যে; বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স এর সহযোগীতায় এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) ও টাই গ্লোবাল এর সাথে পার্টনারশীপে বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক প্রযুক্তি বিনিয়োগ এর এই শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী রোডশো এর চূড়ান্ত পর্ব হিসাবে আয়োজন করা হয়েছিল।

উক্ত সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বাংলাদেশী প্রতিনিধিরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রতিনিধি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান; অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার,; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ; অর্থনৈতিক সম্পদ বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন,; বিডা এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং বেপজা এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন । পেগাসাস টেক ভেঞ্চার্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিস উজ্জামান, স্টার্টআপ বাংলাদেশ লি এর ব্যবস্থাপনা পরিচালক টিনা জেবিন এবং এ্যাঙ্করলেস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সিইও রাহাত আহমেদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উক্ত সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিশিষ্ট বক্তা, প্রবাসী বাংলাদেশী, বিনিয়োগকারী এবং শীর্ষ পর্যায়ের নির্বাহীরা সম্মেলনে অংশ নেন এবং উদীয়মান বাজারের সম্ভাবনাসমূহ, প্রযুক্তি বিনিয়োগকারী ও প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার সুযোগ, বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় বাজার এবং এখানে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকারের প্রণোদনাসমূহ নিয়ে আলোকপাত করেন।

ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) এর সভাপতি শামীম আহসান উক্ত অনুষ্ঠানে আলোচনার সঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে ইনভেন্টাস ক্যাপিটাল পার্টনার্স  এর ব্যবস্থাপনা পরিচালক কানওয়াল রেখি;টাই সিলিকন ভ্যালি এর সভাপতি এজি কারুনাকারান; মন্টা ভিস্তা ক্যাপিটাল এর জেনারেল পার্টনার ভেঙ্কটেশ শুক্লা; পেগাসাস টেক ভেঞ্চারস এর পার্টনার বিল রাইকার্ট,; বেসিস এর সাবেক সভাপতি ও টেকনোহেভেন কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাবিবুল্লাহ এন করিম; সিলিকন ভ্যালি সেন্ট্রাল চেম্বার এন্ড কমার্স এর প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ডি মালেসিক এবং  টাই গ্লোবাল এর নির্বাহী পরিচালক বিজয় মেনন অন্যদের মধ্যে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত আমেরিকার সান্তা ক্লারা অঞ্চলের মেয়র লিসা এম গিলমোর বলেন, “আমি সিলিকন ভ্যালির কোম্পানিগুলোকে বাংলাদেশের মতো উদীয়মান দেশগুলোতে ব্যবসায় সম্প্রসারণের সম্ভাবনা খুঁজতে উৎসাহিত করতে কাজ করতে চাই। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যা আর্থ-সামাজিক উন্নয়নের নীতি এবং পরিচালনাকারীদের জন্য একটি অনন্য উদাহরণ যা সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলি অনুসরণ করতে পারে।

মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, “বাংলাদেশ আইসিটি খাতকে সহজতর করেছে এবং সরকারি ও বেসরকারি খাতের সহায়তায় বৃদ্ধি পাচ্ছে।” তিনি আরও বলেন, এখন সময় এসেছে সবার বাংলাদেশে এসে বিনিয়োগ করার। এটি একটি নতুন বাংলাদেশ এবং আমরা সবাই এগিয়ে যাওয়ার জন্য বদ্ধ পরিকর।”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, “গত ১০ বছরে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এখানে একটি বিশাল বাজার রয়েছে। তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হওয়ায় যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশে বিশাল রপ্তানি শুল্ক দিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে একটি যৌথ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে কম কর দিয়ে কাজ করতে পারে কারণ বাংলাদেশ অনেক দেশের সঙ্গে করমুক্ত রপ্তানি সুবিধা ভোগ করে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি