শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
33.1 C
Dhaka

আইএসপিএবি’র আয়োজনে ‘ডিডস এন্ড রাউটিং সিকিউরিটি’ বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ১৮ জুন ২০২১ তারিখে, হোটেল লং বিচ, গুলশান ঢাকায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় ‘DDos & Routing Security’-এর উপর আইএসপিএবি’র মেম্বার, নন মেম্বার, বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত সকল ন্যাশনওয়াইড, ডিভিশনাল, জেলা ও থানা ভিত্তিক আইএসপিদের নিয়ে তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের প্রায় ৬২ জন সিস্টেম এ্যানালিষ্ট ও অপারেটিং ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্নসচিব ও বিপিসির কো-অর্ডিনেটর জনাব আব্দুর রহিম খান। তিনি তার বক্তব্যে সাইবার নিরাপত্তা ও দক্ষজনশক্তি তৈরীতে আইএসপিএবি এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ দেশের সাইবার নিরাপত্তার জন্য টেনিংটি অত্যন্ত জরুরী। আমরা এর সহযোগী হতে পেরে অত্যন্ত আনন্দিত। আইএসপিএবির সেক্রেটারী জেনারেলের দাবির প্রেক্ষিতে আর্ন্তজাতিক ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরীতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আর্ন্তজাতিক মানের একটি টেকনিক্যাল ল্যাব তৈরীতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সেক্রেটারী জেনারেল মো: ইমদাদুল হক। তিনি তার বক্তব্যের প্রথমেই করোনা কালীন সময়ে ট্রেনিং প্রোগ্রামটি আয়োজনে সহযোগিতা করার জন্য আইবিপিসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন আইএসপিএবি নিরাপদে ইন্টারনেট সেবা ও দক্ষ জনশক্তি তৈরীতে প্রতি বছর সাইবার সিকিউরিটি সহ অন্যান্য ট্রেনিং প্রোগ্রমের আয়োজন করে থাকে। আইএসপিএবির ট্রেনিং প্লাটফর্ম থেকে দক্ষ জনশক্তি তৈরী হয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বৈদেশিক মূদ্রা অর্জন করছে। দক্ষ জনশক্তি তৈরীতে একটি আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল ল্যাব স্থাপন করা দরকার। টেকনিক্যাল ল্যাব স্থাপনে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন। তিনি মনে করেন এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে এবং সামনের দিনে সাইবার হামলা সহ বিভিন্ন চ্যালেঞ্জ একত্রে মোকাবিলা করে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দেড়গোড়ায় পৌছে দিতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজমুল করিম ভূইয়া, পরিচালক, আইএসপিএবি, নাছির উদ্দীন, পরিচালক, আইএসপিএবি,আনোয়ারুল আজিম, পরিচালক, আইএসপিএবি, মাহমুদ শাহেদ, ইডি, আইএসপিএবি ও  ফয়সাল খান, আইবিপিসি।

তিন দিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন আর্ন্তজাতিক মানের প্রশিক্ষক জনাব মো: আব্দুল আউয়াল, ও সুমন কুমার সাহা। তারা আইএসপি নেটওর্য়াক নিরাপদে রাখার জন্য সাইবার হামলা প্রতিরোধে উউড়ং ্ জড়ঁঃরহম ঝবপঁৎরঃু নিয়ে নিখুঁতভাবে হাতে কলমে প্রতিরোধ ও অপারেশন, সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করবেন। এছাড়া ও প্রতিষ্ঠানের নেটওর্য়াক নিরাপদ রাখা ও টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীবৃন্দ এই কর্মশালার মাধ্যমে জানতে পারবেন। কর্মশালা আগামী ২০ জুন ২০২১ তারিখ পর্যন্ত চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি