রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সকল জেলার খুদে প্রোগ্রামারদের অংশগ্রহণে আগামী ১১ জুন তারিখে অনুষ্ঠিত হবে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১ এর জাতীয় প্রতিযোগিতা।  জানুক সবাই দেখাও তুমি-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং সংস্কৃতি চালু করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনলাইনেই আয়োজিত হচ্ছে এ বছরের আয়োজন।

এর আগে, গত ০১ জুন তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,এমপি অনলাইনের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করেন। রেজিস্ট্রেশন শুরু থেকে মাত্র ১০ দিনেই দেশের সকল জেলা এবং ৪৪৪ উপজেলা থেকে ১১৬৯৩ জন শিক্ষার্থী প্রোগ্রামিং এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে।

এনএইচএসপিসি ২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদেরকে উৎসাহিত করার জন্য অনলাইন গ্রুমিং, ফেসবুক লাইভ এবং টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়। দেশের এবং দেশের বাইরে থেকে আইটি বিশেষজ্ঞ,প্রকৌশলী,পেশাজীবীরা এ সকল সেশন পরিচালনা করেন। বিশ্বের অন্যতম টেক জায়ান্ট আমাজনের সলিউশন আর্কিটেক্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল,বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর যুগ্ম সম্পাদক কাজী হাসান রবিন,জনপ্রিয় প্রোগ্রামার,লেখক ও ইউটিউবার ঝংকার মাহবুব,বিডিওএসএনের সাধারন সম্পাদক মুনির হাসান,দেশীয় সফটওয়্যার কোম্পানী ব্রেইনস্টেশন২৩ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবীর,জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুলকারনাইন মাহুমুদ, গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাইহাত জামান নিলয়, অবিচল ইন্টেলিজেন্ট টেকনোলজিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারিফ এজাজ, ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) -২০২১ এর একাডেমিক সমন্বয়ক হুমায়ূন কবীর,দ্বিমিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, এনএইচএসপিসির কোর টীম মেম্বার মোঃ রায়হান ইসলাম, বিডিওএসএনের সমন্বয়ক মোশারফ হোসেন টিপু, এসিএম আইসিপিসি ঢাকা রিজিওনাল সাইট ২০১৯ এর তৃতীয় স্থান অর্জনকারী ও বুয়েটের সিএসই বিভাগের ছাত্র রাফিদ বিন মোস্তফা, এসিএম আইসিপিসি ঢাকা রিজিওনাল সাইট ২০১৯ এর দশম স্থান অর্জনকারী ও কাইট গেমস স্টুডিও এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ হাসিনুর রহমান সহ আরো অনেকেই এ সকল অনলাইন সেশন পরিচালনা করেন। এনএইচএসপিসি ২০২১ উপলক্ষে আয়োজিত সকল অনলাইন সেশন ও লাইভ হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার ফেসবুক পেজ (https://www.facebook.com/nhspcbd) এবং প্রতিযোগিতার বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ফেসবুক পেজে (https://www.facebook.com/bdosn) সরাসরি প্রচার করা হয়।

এছাড়া,মুল প্রতিযোগিতার পূর্বে প্রতিযোগিতার প্ল্যাটফর্ম ও নিয়মাবলী সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রোগ্রামিং এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকদেরকে নিয়ে ২৯ মে তারিখ থেকে ৫ জুন পর্যন্ত একটানা প্রস্তুতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই সাথে সারা দেশের নিবন্ধিত শিক্ষার্থীরা ৪ জুন ও ৬ জুন তারিখে প্রোগ্রামিং ও কুইজের দুইটি করে মহড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

এ বছর নিবন্ধিত সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১১ তারিখে প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত online.nhspc.net ঠিকানায় কুইজ প্রতোযোগিতা এবং সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত toph.co/contests ঠিকানায় চার ঘণ্টাব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১১ জুন তারিখে বিকাল ৪ টায় প্রোতিযোগিতায় বিজয়ীদের নামসহ পুরস্কার ঘোষণা করে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক,এমপি অনলাইনের মাধ্যমে এ অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ করা যায়,দেশের হাইস্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিং চর্চা জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়।আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা (National High School Programing Contest-NHSPC )হিসাবে অভিহিত করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে এ বছর শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ,অনলাইন প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২০২১ সালের আয়োজনে শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি)এবং সিনিয়র ক্যাটাগরি (দশম-এসএসসি-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক শিক্ষার্থী), এই দুইটি ক্যাটাগরিতে কুইজ অথবা প্রোগ্রামিংয়ের যে কোন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

প্রসঙ্গত,ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। জাজিং প্লাটফর্ম হিসেবে টাফ.কো।

প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.nhspc.net ঠিকানায় অথবা আয়োজনের ফেসবুক পেজ fb.com/nhspcbd

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি