রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে ‘স্ফূরণ ৬.০’-কে সহযোগিতা করছে। ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, আর্ট ও কার্টুন প্রদর্শনীকে একত্রিত করে স্ফূরণ ৬.০ একটি অনন্য সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে এবং অপোর স্পনসরশিপে স্ফূরণ ৬.০ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ সৃজনশীলদের জন্য একটি উন্মুক্ত স্থান তৈরি করেছে, যেখানে তারা ভিজ্যুয়াল মাধ্যমে বিশ্বকে কীভাবে দেখে ও উপলব্ধি করে তা তুলে ধরতে পারবেন।

এই আয়োজনে চারটি সৃজনশীল বিভাগ রয়েছে, ক্যামেরা ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি, আর্ট ও কার্টুন প্রদর্শনী। ফটোগ্রাফি ক্যাটাগরিগুলোতে ওপেন থিম রাখা হয়েছে, যেখানে স্মার্টফোন, পয়েন্ট-অ্যান্ড-শুট ক্যামেরা, পোলারয়েড, ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর দিয়ে তোলা রঙিন ও সাদা-কালো উভয় ধরনের ছবি জমা দেওয়া যাবে। এই আয়োজনের কেন্দ্রে মৌলিকত্ব ও অথেনটিক ভিজ্যুয়াল এক্সপ্রেশন রয়েছে এবং প্রত্যেক অংশগ্রহণকারী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন।

আর্ট ও কার্টুন প্রদর্শনী সৃজনশীল প্রকাশের এই পরিসরকে আরও বিস্তৃত করেছে। এখানে হাতে আঁকা ও ডিজিটাল উভয় ধরনের কাজ গ্রহণযোগ্য; পেইন্টিং, ইলাস্ট্রেশন ও কার্টুন জমা দেওয়ার সুযোগ থাকছে, যা তরুণ শিল্পীদের নিজেদের স্টাইল, ভাবনা ও দৃষ্টিভঙ্গি স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ দিচ্ছে।

অংশীদারিত্বের অংশ হিসেবে বিইউপি শিক্ষার্থীরা অপোর এক্সক্লুসিভ অভিজ্ঞতা ও সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে অপো কেয়ার সার্ভিস, ফান অ্যান্ড গেম এক্টিভিটিজ, ডিসকাউন্ট ও ইএমআই সুবিধা। পাশাপাশি, ফ্রি প্রোটেক্টিভ ফিল্ম, ক্লিনিং অ্যান্ড ডিজিনফেকশন, সিস্টেম আপগ্রেড, ১ ঘণ্টার ফ্ল্যাশ ফিক্স, পার্টস ডিসকাউন্ট এবং আইওটি পণ্য ও এক্সেসরিজে বিশেষ অফার।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “তরুণ সৃজনশীলরা নতুন দৃষ্টিভঙ্গি ও বিশ্বকে দেখার নতুন উপায় নিয়ে আসে। স্ফূরণ ৬.০-এর জন্য বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা সেই সৃজনশীলতাকে সহযোগিতা করতে চাই।”

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি