বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
28 C
Dhaka

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ফুড ডেলিভারি রাইডারদের নিরাপত্তা নিশ্চিতে এটি বাংলাদেশে প্রথম উদ্যোগ।

সপ্তাহে ন্যূনতম একটি ডেলিভারি সম্পন্ন করলেই একজন রাইডার পুরো সপ্তাহজুড়ে যেকোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে এ বিমা সুবিধা পাবেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ফুডপ্যান্ডা ও ডিজিটাল বিমা প্ল্যাটফর্ম বিমাফাই।

ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপ্যান্ডার সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও জুবায়ের বিএ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিমা সুবিধার ফলে দুর্ঘটনায় কোন রাইডারের মৃত্যু হলে অথবা তিনি স্থায়ী অক্ষমতার শিকার হলে কিংবা উভয় চোখের দৃষ্টিশক্তি অথবা একাধিক অঙ্গহানি হলে ১ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

অন্যদিকে, একটি চোখের দৃষ্টিশক্তি হারানো বা একটি হাত অথবা পা হারানোর মতো স্থায়ী আংশিক ক্ষতি বা অক্ষমতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবেন রাইডাররা।

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর রহমান খান বলেন, ‘আমাদের রাইডাররা প্রতিনিয়ত সেবা দিয়ে এ সার্ভিসটি চালু রাখছেন। আর তাই তাদের নিরাপত্তা আর ভালো থাকাটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের এ উদ্যোগের লক্ষ্য রাইডাররা যেনো নির্ভার পরিবেশে কাজ করতে পারেন সেটি নিশ্চিত করা। একই সঙ্গে, রাস্তায় চলাচলের সময় তারা যেন সবসময় সুরক্ষিত বোধ করেন সেটাও এ উদ্যোগের লক্ষ্য।”

এ উদ্যোগটি ফুডপ্যান্ডার ‘প্যান্ডাহার্টস’ নামের রাইডার ওয়েলফেয়ার কর্মসূচির একটি অংশ। এই কর্মসূচিতে রাইডারদের নিরাপত্তা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা ও কল্যাণ এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।

দুর্ঘটনা বিমার পাশাপাশি রাইডারদেরকে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা, বিশেষ সুবিধায় মোবাইল ডেটা প্যাকেজ কেনা, কিংবা ই-বাইক কেনার ক্ষেত্রে কিস্তির সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি