বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড় ধাক্কা খেতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের গেমিং ডিভিশন ‘এক্সবক্স’। আগামী জুলাই মাসেই প্রতিষ্ঠানটি বড় ধরনের কর্মী ছাঁটাই এবং পরিচালন ব্যয় রেকর্ড পরিমাণে কমিয়ে আনার পরিকল্পনা করছে। গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এক্সবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আশা শর্মা দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠন।

প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে সিইও জানান, এক্সবক্সের প্রফিট মার্জিন আশঙ্কাজনকভাবে কমে মাত্র ৩ শতাংশে নেমে এসেছে। বিগত ৫ বছরে কনটেন্ট ও হার্ডওয়্যার ভর্তুকি বাবদ ২০ বিলিয়ন ডলার খরচ করলেও বার্ষিক আয় উল্টো প্রায় ৫০ কোটি ডলার হ্রাস পেয়েছে। মূলত গেম কনসোলের বিক্রি কমে যাওয়া এবং ‘ব্লকবাস্টার হিট’ গেমের অভাবের কারণেই এই বিপর্যয়।

চলতি অর্থবছর শেষ হওয়ার পরপরই, অর্থাৎ জুলাইয়ের শুরুতে এই ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে কতজন চাকরি হারাবেন তা এখনও স্পষ্ট নয়।

সংকট কাটাতে ইতিমধ্যে এক্সবক্স তাদের ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তন এনেছে। গেম পাসের মাসিক ফি কমানোর পাশাপাশি বহুল প্রতীক্ষিত ‘কল অব ডিউটি’ গেমের নতুন সংস্করণ রিলিজের প্রথম দিনই গেম পাসে বিনামূল্যে দেওয়ার সুবিধাও বাতিল করা হয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে মাইক্রোসফটের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সনি প্লেস্টেশনের সাথে তীব্র প্রতিযোগিতা ও বৈশ্বিক গেম পাবলিশারদের স্টুডিও বন্ধের খবরের মাঝে এক্সবক্সের এই সংকট পুরো গেমিং ইন্ডাস্ট্রির অস্থিরতাকেই স্পষ্ট করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি