বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC) ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন আগারগাঁও এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঁঞা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

আইসিটি বিভাগের সচিব বলেন, “জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০১৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও পৌঁছে গেছে এবং তাদের মধ্যে প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, ‘আমরা অনেক সময় প্রোগ্রামিংকে শুধু কোড লেখা হিসেবে দেখি। কিন্তু বাস্তবে প্রতিটি কোডের পেছনে থাকে একটি সমস্যা সমাধানের লক্ষ্য। প্রোগ্রামিং তরুণদের মধ্যে যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং সৃজনশীলতা গড়ে তোলে, যা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সচিব আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা এবং নীতিনির্ধারক। তাই প্রযুক্তি ও প্রোগ্রামিংভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে তাদেরকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে হবে।’

তিনি দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, ‘গণমাধ্যম দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও তরুণদের সাফল্যের গল্প জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বছর প্রতিযোগিতায় কুইজ ও প্রোগ্রামিং মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রোগ্রামিং ও কুইজ বিভাগে মোট ৮৩২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রোগ্রামিং প্রতিযোগিতা বাংলাদেশ-কোরিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (বিকেআইআইসিটি), বিসিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কুইজ প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন, আগারগাঁওয়ে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এ.টি.এম. জিয়াউল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জফরুল আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনী ও সমস্যা সমাধানমুখী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এটিএম জিয়াউল ইসলাম, বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি