টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ নতুন গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। লেনোভো ব্র্যান্ডের ‘এলওকিউ’ সিরিজের এই ল্যাপটপটি (মডেল: ৮৩জেই০০ডব্লিউপিএলকে) মূলত গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং এআই ডেভেলপারদের লক্ষ্য করে বাজারে ছাড়া হয়েছে। শক্তিশালী এআই পারফরম্যান্স, আধুনিক গেমিং প্রযুক্তি এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিংয়ের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে।
এই ল্যাপটপটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর উন্নত এআই প্রসেসিং সক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে আরটিএক্স ৫০৫০ ৮জিবি ডিডিআর৭ গ্রাফিক্স, যা প্রায় ৪৪০ এআই টপস পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। পাশাপাশি জটিল এআই টাস্ক, ডাটা প্রসেসিং, কোডিং, কনটেন্ট ক্রিয়েশন এবং হাই-এন্ড গেমিংয়ের জন্য এই ল্যাপটপটিতে রয়েছে ডেডিকেটেড এআই চিপ এলএ১, যার ফলে কাজ দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।
ল্যাপটপটির মূল কারিগরি বৈশিষ্ট্যসমূহ:
প্রসেসর: ল্যাপটপটিতে রয়েছে ১৩তম জেনারেশনের ইনটেল কোর আই৭-১৩৬৫০এইচএক্স প্রসেসর, যা ১৪ কোর এবং ২০ থ্রেড সমর্থিত।
মেমোরি ও স্টোরেজ: এর সাথে থাকা ১৬জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২জিবি এনভিএমই এসএসডি দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত এম.২ স্লট থাকার ফলে ভবিষ্যতে স্টোরেজ আপগ্রেডের সুবিধাও থাকছে।
ডিসপ্লে: ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৪৪হার্জ রিফ্রেশ রেট, ১০০% এসআরজিবি কালার অ্যাকুরেসি এবং জি-সিঙ্ক প্রযুক্তি, যা গেমিং, ভিডিও এডিটিং ও ডিজাইনিংয়ে আরও স্মুথ এবং বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে।
অন্যান্য ফিচার: নিরাপত্তার জন্য রয়েছে ই-শাটার সমর্থিত ৫ মেগাপিক্সেল হাই-ডেফিনিশন ক্যামেরা, নাহিমিক অডিও প্রযুক্তি, লুনা গ্রে প্রিমিয়াম ডিজাইন এবং হোয়াইট ব্যাকলিট কিবোর্ড, যা ল্যাপটপটিকে দিয়েছে আধুনিক ও আকর্ষণীয় লুক।
মূল্য ও ওয়ারেন্টি:
ভবিষ্যৎমুখী প্রযুক্তির এই গেমিং ল্যাপটপটি বর্তমানে ১,৮০,০০০ টাকায় ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিশিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে, যা আগামী এক মাস পর্যন্ত স্থিতিশীল থাকবে।




