শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
26.1 C
Dhaka

টেকনোর মেগাপ্যাড এসই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন নতুন মেগাপ্যাড এসই। বাজেট ফ্রেন্ডলি স্টাইলিশ এই ট্যাবলেটটি উন্নত টেকনো ইকোসিস্টেমের সাথে ম্যাচ করে তৈরি। ট্যাবলেটটি প্রতিদিনের কাজ ও স্মার্ট প্রোডাক্টিভিটিকে করে আরও সহজ ও কার্যকর। স্মুথ ভিজুয়াল, প্রিমিয়াম মাল্টিমিডিয়া এক্সপেরিএন্স, দারুণ সাউন্ড সিস্টেম ও বিভিন্ন এআই টুলস ইউজারদের জন্য নিশ্চিত করে আধুনিক ও স্মার্ট অভিজ্ঞতা।  

মেগাপ্যাড এসই–এর ১১ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৪৪০ নিটস ব্রাইটনেস যা ইউজারদের দেয় এক দারুণ অভিজ্ঞতা। ৯০হার্জ রিফ্রেশ রেট স্ক্রলিং ও টাচ রেস্পন্সকে করে আরও স্মুথ। প্রিমিয়াম অডিও অভিজ্ঞতার জন্য এতে রয়েছে ডলবি অডিও সাউন্ড ও সিনেমাটিক সারাউন্ড সাউন্ড সিস্টেম যা সিনেমা দেখা, গেম খেলা বা গান শোনাকে প্রাণবন্ত করে তোলে।

ডিজাইনের দিক থেকে মেগাপ্যাড ডিভাইসটি অল-মেটাল বডি এবং মাত্র ৭মিমি স্লিম ডিজাই্নে তৈরি। হালকা ও টেকসই প্রিমিয়াম লুকের এই ট্যাবলেট সহজে যে কোন জায়গায় ব্যবহার করা যায়। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ ন্যানোমিটার ৮-কোর প্রসেসর যা রেগুলার কাজ ও মাল্টিটাস্কিংয়ে দেয় স্মুথ পারফরম্যান্স। 

সারাদিনের ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে রয়েছে আট হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। উন্নত এই ব্যাটারি পাওয়ার একদিনের বেশি সময় পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এছাড়াও এতে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে  ১২৮জিবি ইন্টারনাল মেমোরি সাথে ৮জিবি র‍্যাম (৪জিবি + ৪জিবি এক্সটেনডেড র‍্যাম) ফলে অ্যাপ্স, মিডিয়া ও ডকুমেন্ট সংরক্ষণে পর্যাপ্ত জায়গা পাওয়া যায়।

কাজের সুবিধা বাড়াতে মেগাপ্যাড এসই তে রয়েছে দারুণ সব ফিচার যেমন স্প্লিট স্ক্রিন, ফ্লোটিং উইন্ডোজ এবং ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা। পাশাপাশি এই ডিভাইসটিতে ব্যবহার করা যাবে ডব্লিউপিএস অফিস স্যুট।  এর মাধ্যমে  ইউজাররা  সহজেই  ডকুমেন্ট তৈরি, এডিট ও শেয়ার করতে পারবে।  আর টেকনো ইকোসিস্টেম কানেক্টিভিটির ফলে ঝামেলা ছাড়াই সহজে অন্যান্য টেকনো ডিভাইসের সাথে এ্যাড করা যায়।

ডিভাইসটিতে  ক্যামেরা অংশে ব্যবহার করা হয়েছে ৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ডেইলি ফটোগ্রাফির পাশাপাশি, ভিডিও কল, অনলাইন মিটিং এবং ডকুমেন্ট স্ক্যানের জন্য ইউজার কে সাপোর্ট দিবে। এছাড়াও  বিশেষ ফিচার হিসেবে রয়েছে এআই কুইক বাটন যেটা ব্যবহার করে  দ্রুত অ্যাক্সেস পাওয়া যায় এলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই ড্রয়িং বোর্ড, এআই রাইটিং, ইমেজ -টু-ডকুমেন্ট কনভারশন, পিকচার-টু-অ্যানসার ফিচারের। এই এআই টুলস ছাড়াও রয়েছে বিভিন্ন পাওয়ারফুল এআই টুলস যেগুলো প্রতিদিনের কাজকে আরও  দ্রুত ও সহজ করে।  

বাংলাদেশে টেকনো মেগাপ্যাড এসই ভ্যারিয়েন্টের মূল্য ২০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। বাংলাদেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাবে ট্যাবলেটটি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি