মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
18 C
Dhaka

উদ্ভাবনী ফিচার নিয়ে রেনো৫ বাংলাদেশে

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্ট ডিভাইজ ব্র্যান্ড অপো ৯ জানুয়ারি ২০২১ তারিখে একটি চাকচিক্যপূর্ণ অনলাইন ইভেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশের বাজারে তাদের অপো নিয়ে এসেছে তাদের জনপ্রিয় রেনো সিরিজের – অপো রেনো৫। ৩৫৯৯০ টাকা বাজারমূল্যের রেনো৫ এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম ম্যাট্রিক্সের সাথে থাকছে এআই মিক্সড পোর্টেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড ।

উদ্বোধনী অনুষ্ঠানে রেনো৫ এর প্রোডাক্ট অ্যাম্বাসাডর হিসেবে বিশিষ্ট মডেল ও অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এইডি’র ব্র্যান্ড ম্যানেজার, উইদার এবং পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান।

একটি চমৎকার ক্যামেরা অভিজ্ঞতার জন্য অপো রেনো৫-এ আছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। এতে আরো আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি মনো লেন্স। এছাড়া এর ক্রিস্টাল ক্লিয়ার ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় ব্যবহারকারীদের সেলফি তোলার অভিজ্ঞতা হবে আরো অনন্য।

অপোর উন্নত এইচডিআর অ্যালগরিদম, এআই হাইলাইট ভিডিও সহ চমৎকার আল্ট্রা নাইট ভিডিও অ্যালগরিদম এবং এআই হাইলাইট ভিডিও নিজে থেকে উজ্জ্বলতা ও ডিটেইলসের ভিডিও করতে সাহায্য করবে। ফুল ডাইমেনশন ফিউশন (এফডিএফ) পোর্ট্রেট ভিডিও সিস্টেম এবং এআই হাইলাইট ভিডিও তরুণ প্রজন্মকে অধিক ডিটেইলসে ছবি এবং ভিডিও ধারণে সাহায্য করবে।

সম্পূর্ণ কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে (ফ্যান্টাসি সিলভারের) রেনো৫ ফোনটি মাত্র ৭.৮মিমি এবং ওজনে মাত্র ১৭১ গ্রাম। রেনো৫ এর প্রাণবন্ত ও প্রিমিয়াম ডিজাইনে চকচকে পিছনের প্যানেলেটি দেখতে অনেকটা মিল্কিওয়ের মতো এবং এতে আলোর অসাধারণ প্রতিফলনে ব্যবহারকারীদের হাতে এনে দিবে সম্পূর্ণ ছায়াপথ।

রেনো৫-এ আছে ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ, যা ফোনটির ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ৮০ শতাংশ মাত্র ৩১ মিনিটে চার্জ করতে পারবে। রেনো৫ এর বিশাল ৬.৪-ইঞ্চি ৯০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৭ শতাংশ। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের এই ফোনটি প্রযুক্তিপ্রেমীদের দিবে চমৎকার স্মার্টফোন অভিজ্ঞতা। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ উপর ভিত্তি করে কালারওএস ১১.১ এ চলে, যা স্মার্টফোনটি আর সহজে ব্যবহারে সাহায্য করবে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি