সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

নতুন বছরে নতুন চমক নিয়ে সিম্ফনির নতুন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো ৪জিবি র‍্যাম, ৬৪জিবি রম সমৃদ্ধ ৫০০০ মিলি এ্যাম্পিয়ার বিগ ব্যাটারীর নতুন একটি স্মার্টফোন “সিম্ফনি জেড৩০ প্রো”।

সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত এবং গ্লাস ব্যাটারি কভার, এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট একে দিচ্ছে ফ্ল্যাগশিপ এর তকমা।

“লিভ লাইক এ প্রো” স্লোগানের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে এ্যান্ড্রোয়েড ১০.০। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০।

১.৮ গিগাহার্জ এর পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২৫ এর সাথে জিপিউ হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০ যার স্পীড ৬০০ মেগাহার্জ এবং ডিডিআর ফোর ভার্সন র‍্যাম এর ফলে হাই রেঞ্জের গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দে। আর ৫০০০ মিলি এ্যাম্পিয়ার নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দিচ্ছে ২৮ ঘন্টা পর্যন্ত কলিং, ৩৮ ঘন্টা পর্যন্ত মিউজিক, ১৩ ঘন্টা পর্যন্ত ভিডিও, ৮ ঘন্টা ব্রাউজিং এবং ৬ ঘন্টা পর্যন্ত গেমিং করার নিশ্চয়তা।

সুন্দর ছবি তোলার জন্য স্মার্টফোনটির ব্যাক সাইডে আছে তিনটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এ্যাংগেল আর ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০।

ক্যামেরা ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো এআই, আল্ট্রা ভিউইং ওয়াইড এ্যাংগেল, পোর্ট্রেইট, ওয়াটারমার্ক, ইমোজি, নাইট মোড, এ্যান্টি-ফ্লিকার, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ, গুগল লেন্স, টাইম ল্যাপ্স, স্লো-মো, প্রফেশনাল, অটো এইচডি আর এবং টাচ শট।

ট্রু এআই ফটোগ্রাফিতে পাওয়া যাবে আরো কিছু স্পেশাল মোড যেমন ফুড, প্ল্যান্ট, ব্লু স্কাই, নাইট সিন, ক্যারেক্টার্স, বিল্ডিং, সান রাইজ এবং সান সেট, ফ্লাওয়ার্স, স্নো, ফায়ারওয়ার্কস, এ্যানিমেল, আইডি কার্ড এবং পোট্রেইট।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

স্পেশাল ফিচার এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার হিসেবে আছে “প্যারেন্টাল লক এবং গুগল এ্যাসিসটেন্স বাটন”। প্যারেন্টাল লক এর মাধ্যমে অভিভাবক তাঁর বাচ্চাকে যদিও মোবাইলটি দেয় তাহলেও নিজের অন্য ফোন দিয়ে এই ফোনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারবেন। মোবাইলে বসে বাচ্চা কি করছে তাও দেখতে

পাবেন এবং যে কোন সফটওয়্যার এর টাইম নির্দিস্ট করে দিতে পারবেন আর গুগল এ্যাসিসটেন্স বাটন যাতে এক প্রেসে মুহুর্তেই ওপেন হবে লিমিটলেস গুগল সার্চ! এছাড়াও ভয়েস কমান্ড এ অটো এ্যাপ ওপেন সহ এ্যাপয়েন্টম্যান্ট সেট,  ম্যাপ সার্চ, আল্যার্ম অথবা রিমাইন্ডার সেটআপ!

এছাড়াও আরো অনেক স্পেশাল ফিচার এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো ফেস আনলক, ডিজিটাল ওয়েলবিয়িং, স্মার্ট কন্ট্রোল, ওয়ান হ্যান্ড মোড, ডার্ক মোড, বেড টাইম মোড, লিফট টু ওয়েক আপ, কাস্টমাইজেবল নটিফিকেশন লাইট, স্মার্ট এ্যাকশন এবং স্মার্ট জেশচার।

সিম্ফনির এই ফ্ল্যাগশিপ ফোনটি ইন্ডিগো ব্লু, পার্শিয়ান ব্লু এবং এ্যামাজন গ্রীন কালারে পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার ৮৯০ টাকায়।

এছাড়াও এই স্মার্টফোনটির সাথে থাকছে বাংলালিংক এবং রবির ডাটা বান্ডেল অফার। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি