মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
29 C
Dhaka

বাজারে লেনোভো আইডিয়াপ্যাড প্রো ফাইভআই ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে আইডিয়াপ্যাড প্রো ফাইভ আই ল্যাপটপ। এটি প্রোফেশনাল এবং গেমারদের জন্য ডিজাইন করা হাই পারফরম্যান্স ল্যাপটপ।

১৩তম জেনারেশনের লেনোভো আইডিয়াপ্যাড প্রো ফাইভ আই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৪.৭ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আই ফাইভ ১৩৫০০- এইচ প্রসেসর,১৬ জিবি ডিডিআরফাইভ – ৫২০০ র‍্যাম এবং এনভিএমই ৫১২ জিবি এসএসডি যা নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং, হাইস্পিড কম্পিউটিং, কনটেন্ট ক্রিয়েশন, প্রোগ্রামিং এবং কোডিংইয়ের জন্য আর্দশ। শতভাগ এসআরজিবিসহ ১৬ ইঞ্চি ২.৫কে আইপিএস এন্টি গ্লেয়ার ডিসপ্লের এই ল্যাপটপটির ব্রাইটনেস সর্বোচ্চ ৩৫০ নিটস যার রিফ্রেশ রেট ১২০ হার্জ।

ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টি ইউভি লো ব্লু লাইট ফিচার। ল্যাপটপটিতে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ ৬ জিবি গ্রাফিক্স কার্ড, জি-সিঙ্ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফলে ব্যবহারকারী গেমিং এবং ক্রিয়েটিভ টাস্ক এ হাই পারফরম্যান্স উপভোগ করবে।

এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে আইআর এবং প্রাইভেসি শাটার যুক্ত ১০৮০পি ফুল এইচডি ওয়েবক্যামেরা, ২ডব্লিউ×২ ডলবি এ্যাটমস, থান্ডারবোল্ট ৪, ওয়াইফাই সিক্সই, ব্যাকলিট কী-বোর্ডসহ আরও নানা ফিচার।

নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি মিলিটারি গ্রেড এসটিডি-৮১০এইচ টেস্টেড অর্থাৎ এটি বালি,কম্পন, ধূলো,তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে। এর ৭৫ ওয়াট আওয়ার ব্যাটারিকে ফাস্ট চার্জ করার জন্য রয়েছে ১৭০ ওয়াট এর চার্জার। অত্যাধুনিক প্রযুক্তি, দৃঢ় কার্যক্ষমতা এবং অধিকতর টেকসই হবার কারণে এটি প্রফেশনাল এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আর্দশ একটি ল্যাপটপ। ল্যাপটপটি আর্কটিক গ্রে কালারে পাওয়া যাচ্ছে।

২ বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটির দাম হচ্ছে্‌ ১ লাখ ৫৫ হাজার টাকা যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত সকল ডিলার হাউজে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি