মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
29 C
Dhaka

সাড়ে ৪ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে আরিয়ানের গ্রে ম্যাটার

টেকভিশন২৪ ডেস্ক: রোবোটিকস সাড়ে চার কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। যা দেশীয় মুদ্রায় ৫৩১ কোটি টাকার সমান। প্রায় দুই বছর আগে এই প্রতিষ্ঠান ২০০ কোটি টাকার বেশি বিনিয়োগ পেয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস কাজের নতুন ও বিকাশমান প্রতিষ্ঠান গ্রে ম্যাটার রোবোটিকস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি। এটির অন্যতম সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়ান কবির। ২০২০ সালে কোম্পানির যাত্রা শুরু হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান পিআর নিউজওয়্যারের তথ্যানুযায়ী, গ্রে ম্যাটার রোবোটিকসের জন্য সাড়ে চার কোটি ডলারের বি সিরিজ বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে ওয়েলিংটন ম্যানেজমেন্ট। বিনিয়োগকারী হিসেবে রয়েছে এনজিপি ক্যাপিটাল, ইউক্লিডিয় ক্যাপিটাল, অ্যাডভান্স ভেঞ্চার পার্টনারস ও এসকিউএন ভেঞ্চার পার্টনারস। পাশাপাশি বর্তমান বিনিয়োগকারী থ্রিএম ভেঞ্চারস, বি ক্যাপিটাল, বো ক্যাপিটাল, ক্যালিব্রেট ভেঞ্চারস, ওসিএ ভেঞ্চারস ও সুইফ ভেঞ্চারস এই নতুন বিনিয়োগে যুক্ত আছে।

যুক্তরাষ্ট্রের আড়াই লাখ কোটি ডলারের উৎপাদনশিল্পে শ্রমিকের ঘাটতি প্রকট। সে কারণে ক্রয়াদেশের পাহাড় জমছে। শিল্পের কাজের মধ্যে অনেকগুলো বিপজ্জনক। অনেকগুলোতে আবার ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন। ফলে ৩৮ লাখ শ্রমিকের পদ শূন্য থেকে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে গ্রে ম্যাটার রোবোটিকস।

গ্রে ম্যাটার রোবোটিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়ান কবির এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা কর্মশক্তির কল্যাণকে অগ্রাধিকার দিয়ে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য গ্রে ম্যাটার প্রতিষ্ঠা করেছি।’ তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সফটওয়্যার দিয়ে শিল্পের উৎপাদনশীলতা ও দক্ষতা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। বিনিয়োগকারীদের সহায়তায় আমরা শিল্পের জটিল কাজের শ্রমিক ঘাটতির বিষয়টির সুরাহা করেছি।

গ্রে ম্যাটার রোবোটিকসে সেবা হিসেবে রোবোটিকস (RaaS)-এর সেবা দিয়ে থাকে। দুই বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান কবির বলেছিলেন, আমাদের গ্রাহক কিন্তু রোবট কিনে নেয় না। আমাদের রোবটগুলো তারা ‘শ্রমিক’ হিসেবে তাদের প্ল্যান্টে ব্যবহার করে। ফলে গ্রাহকদের কিন্তু রোবট কেনার এককালীন খরচ বহন করতে হয় না।

আরিয়ান কবির আজ দুপুরে প্রথম আলোকে টেলিফোনে জানান, নতুন বিনিয়োগ দিয়ে তাঁরা তিন ধরনের কাজ করবেন। প্রথমত, নতুন ধরনের পণ্য ও সেবা উদ্ভাবন করবেন। দ্বিতীয়ত, যেসব প্রতিষ্ঠান তাঁদের রোবট ব্যবহার করে, তারা নতুন নতুন চাহিদার সৃষ্টি করছে, সেগুলো সমাধানের চেষ্টা করবেন। এ ছাড়া এই অর্থের একটা অংশ ব্যবহার করা হবে নতুন গ্রাহক সৃষ্টি ও মার্কেটিংয়ের কাজে।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি