শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
28.5 C
Dhaka

১ মাস স্মার্টফোন ছাড়া থাকতে পারলেই ৮ লাখ টাকা!

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল এই যুগে বলতে গেলে বৈশ্বিক বিকারে রূপ নিয়ে স্মার্টফোন আসক্তি। মুঠোফোনের স্ক্রিনে ব্যয় হয়ে যাচ্ছে জীবনের লম্বা একটা সময়; জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান অনেক মূহুর্ত।

ফোনের সঙ্গে সখ্যতায় মানুষে মানুষে দূরত্ব বেড়ে গেছে অনেকটা।মানুষকে এই ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় এবার এসেছে ‘ডিজিটাল ডিটক্স’ নামে একটি প্রোগ্রাম। যেখানে বেঁধে দেওয়া সময় পর্যন্ত স্মার্টফোন ছাড়া থাকতে পারলেই মিলে যাবে ১০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৮ লাখ টাকা।আমেরিকার বিখ্যাত দইয়ের ব্র্যান্ড ‘সিগি ডেইরী’ এমনই অবাক করা একটি প্রোগ্রাম নিয়ে এসেছে, যা মানুষকে ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকতে চ্যালেঞ্জ করছে। এতে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্মার্টফোন নিয়ে নেওয়া হবে এবং তারা এক মাস মোবাইল ব্যবহার করতে পারবেন না।তবে, প্রোগ্রামে অংশগ্রহণকারীরা এই সময়ের মধ্যে একটি প্রিপেইড সিম কার্ড এবং বেসিক ফিচার ফোন পাবেন। এই ফোনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।

১০ জন সৌভাগ্যবান ব্যক্তি যারা এই এক মাসব্যাপী ‘ডিজিটাল ব্রেক চ্যালেঞ্জ’ জিতবেন তারা সিগির কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার করে পাবেন। একইসঙ্গে চ্যালেঞ্জে জয়ীদের তিন মাসের জন্য সিগির দই সরবরাহ করা হবে।নিজেদের ওয়েবসাইটে সিগি ডেইরি বলছে, অ্যালকোহল ছাড়তে বলার বদলে আমরা এবার বলছি, এক মাসের জন্য নিজের স্মার্টফোনটাকে ছেড়ে দেখান।

আমাদের এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলে সুস্থ জীবনে ফিরে আসার জন্য মানুষকে উৎসাহিত করা।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সিগি ডেইরীর এ ব্যতিক্রমী প্রোগ্রামে আবেদনের সময় শেষ হয়েছে।

-আরটিভি অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি