বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

“ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩” নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ

spot_img


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত “ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩” নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই আইনটি উপস্থাপন করেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি, বেসরকারি সকল শিল্প কারখানার প্রক্রিয়া ও উদ্ভাবনী তথ্য, ব্যবসা- বাণিজ্য সংক্রান্ত দেশীয় প্রতিষ্ঠান বা ব্যক্তির গোপনীয় তথ্যের সুরক্ষা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’-এর খসড়া প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। এ খসড়া আইনের বিষয়ে গত ১৭ এপ্রিল ২০২২ তারিখে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একাধিক সভা, কর্মশালা, ওয়েবসাইটে প্রদর্শনের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ করা হয়।

‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’-এর খসড়া পরিমার্জনপূর্বক চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বাংলাভাষা বাস্তবায়ন কোষ (বাবাকো)’ কর্তৃক প্রমিত করা হয়। পরবর্তী সময়ে অংশীজনদের মতবিনিময়ের মাধ্যমে আইনটির খসড়া পুনরায় পরিমার্জন করা হয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত কমিটি’ কর্তৃক খসড়া আইনটি মন্ত্রিসভা-বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

এই আইনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ- উপাত্ত প্রক্রিয়াকরণ সংক্রান্ত কার্যাবলি তত্ত্বাবধান ও পরিবীক্ষণের জন্য বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থায় একটি নিয়ন্ত্রণকারী সংস্থা স্থাপন নিশ্চিত করা; কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মজুত, ব্যবহার বা পুনঃব্যবহার, হস্তান্তর, প্রকাশ, বিনষ্টকরণ ও তৎসংশ্লিষ্ট বিষয়ে বিধান করা; জনগণের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা (Research & Development) এবং উদ্ভাবনের ক্ষেত্রে উপাত্তের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কোনো ব্যক্তির উপাত্ত সুরক্ষা ও উহার প্রক্রিয়াকরণ সংক্রান্ত কার্যাদি নিয়ন্ত্রণ ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপাত্ত সুরক্ষার নীতিসমূহ অনুসরণক্রমে বৈশ্বিক পরিমন্ডলে মুক্ত বাণিজ্যের প্রসার ও বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে ব্যক্তিগত উপাত্তের ব্যবহার নিশ্চিত করা।

উল্লেখ্য, দেশের নাগরিকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দেশের সাথে পর্যালোচনা করে বাংলাদেশের উপাত্ত সুরক্ষা আইন ২০২৩ আইনটি করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি