মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
31 C
Dhaka

১৮ অক্টোবর দেশে-বিদেশে পালিত হবে “শেখ রাসেল দিবস-২০২৩”

আগামীকাল ১৮ অক্টোবর তৃতীয় বারের মতো জাতীয়ভাবে নানা আয়োজনে একযোগে সারাদেশে  এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে পালিত হবে শেখ রাসেল দিবস ২০২৩।

আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

দিবসটি উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৮ অক্টোবর সকালে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান প্রাঙ্গনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করবে। সকাল ০৮:০০ মি. আইসিটি অধিদপ্তর এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সকাল ০৮:৩০ মি. আইসিটি অধিদপ্তর এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের  যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়েছে।

সকাল ১০:০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ রাসেল দিবস-২০২৩ এর উদ্বোধন করবেন এবং শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ পুরস্কার প্রদান করবেন।

দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল অ্যানিমেশন ল্যাব, শেখ রাসেল স্কুল অব ফিউচারের পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, ১৩০টি উপজেলার ২৫,১২৫ জন নারীর জন্য প্রশিক্ষণ কর্মসূচি এবং স্মার্ট ৩৩৩, স্মার্ট প্রেগনেন্সি মনিটরিং সিস্টেম, স্মার্টই-ট্রেড লাইসেন্স, শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন অ্যাপ ‘নৈপুণ্য’, সমন্বিত ই-টোলকালেকশন সেবা ‘একপাস’, কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে টোল ফ্রি হেল্প লাইন সেবা ১৩২১৯ এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের উদ্বোধন করবেন। এছাড়া  ১০,০০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, রোবটিক্স কর্ণার, ৫৫৫টি জয় SET Center, DoICT#2041 SMART Tower এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

অন্যদিকে, দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, সভা/সেমিনার আয়োজনসহ চিত্রাঙ্কন, রচনা, প্রেজেন্টেশন প্রস্তুত, শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চিত্রাংকন, দাবা, ফুটবল, সাংস্কৃতিক ও শুটিং আয়োজনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এছাড়াও জাতীয়ভাবে প্রদান করা হবে- শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর, শিল্পকলা ও সংস্কৃতি, খুদে প্রোগ্রামার, খুদে উদ্ভাবক, খুদে লেখক, ডিজিটাল স্কুল, ডিজিটাল এক্সিলেন্স মোট ১০টি ক্ষেত্রে ১১জন শিশু-কিশোরকে শেখ রাসেল পদক ২০২৩ প্রদান করা হবে। পদক হিসেবে দেয়া হবে ১ ভরে ওজনের স্বর্ণ।  অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩ প্রদান করা হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সাধারণ এবং কারিগরি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে ১২টি পুরস্কার এবং জেলা পর্যায়ে দেয়া হবে আরও ১২টি পুরস্কার। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ অংশগ্রহণকারী ১০জন বিজয়ীকে পুরস্কার হিসেবে কোর আই-৭, ১১ জেনেরেশনের ল্যাপটপ প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের চেতনা কেউ যেন আর প্রতিষ্ঠিত করতে না পারে, সেজন্য শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। কিন্তু শেখ রাসেলকে হত্যা করেও রাসেলের আদর্শ ও স্মৃতি মুছে ফেলতে পারেনি। রাসেল সকলের স্মৃতিতে অমর হয়ে আছেন এবং সকলের স্মৃতিতে থাকবেন দুর্জয় হয়ে। তিনি বলেন শেখ রাসেলের নির্মল শৈশব, নির্ভীক, দুর্জয় এই প্রতিপাদ্যটির মাধ্যমে তাঁর ব্যক্তিত্ব আমরা তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ করব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফা কামাল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার জাহাঙ্গীর হোসেন রনি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি