শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
30.5 C
Dhaka

‘ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড’ উদ্যোগ বাস্তবায়নে ইউএনডিপি ও বিএইচটিপিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশে “ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাঝে আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এবং ইউএনডিপির বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, পুঁজি ও প্রযুক্তি সহায়তা দেয়া হচ্ছে। তিনি বলেন ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের ৬ কোটি পরিবারের ৫০ শতাংশ কর্মসংস্থান গড়ে তুলতে আইসিটি বিভাগ এবং ইউএনডিপির সহযোগিতায় “ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড উদ্যোগ’ গ্রহণ করেছে সরকার।

পলক তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্রের ঠিকানা হবে জয় সেট সেন্টার উল্লেখ করে বলেন স্মার্ট, ডিজিটাল, কগনেটিভ, ক্রিটিক্যাল, ক্রিয়েটিভ এবং দক্ষতা উন্নয়নে দেশে ৫৫৫টি জয় সেট সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রতিটি সেন্টার হতে দেশের তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিতে পারবে। ফলে কাউকেই আর ঢাকা কিংবা বিদেশমুখী হতে হবে না বলেও তিনি জানান।

উল্লেখ্য, দেশের প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের জন্য স্মার্ট কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ওয়ান ফ্যামিলি, ওয়ান সীড’ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এ সমঝোতা চুক্তির আওতায় ইউএনডিপি এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে স্টেকহোল্ডারদের পারস্পারিক সহযোগিতা প্রদানের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তুলবে। এই নেটওয়ার্ক সরকারি এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের উদ্যোগসমূহকে একত্রিত করার পাশাপাশি তা বাস্তবায়ন সহজতর করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি