শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
32.3 C
Dhaka

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুকে সেরা ফোন আনলো ওয়ানপ্লাস

টেকভিশন২৪ ডেস্ক : আধুনিক প্রযুক্তির বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি লঞ্চ করেছে। নতুন এই ফোনটি ফিচারে ঠাসা এবং আধুনিক ডিজাইনের কারণে বাজারে উপলব্ধ অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।

ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনের অন্যতম ভালো ফিচার হল এর শক্তিশালী ব্যাটারি। আধুনিক প্রযুক্তির সাহায্যে ঝড়ের গতিতে ব্যাটারি ফুল চার্জ করা যায়। এখনকার ব্যস্ত সময়ে দ্রুত চার্জ হওয়া কিন্তু খুব বড় ব্যাপার।

এই স্মার্টফোনে আপনি একটি ৬.৪৩ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। যেটি ২৪০০*১০৮০ পিক্সেল রেজোলিশন সাপোর্ট করতে পারে। এছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনের শক্তিশালী ডিসপ্লে Gorilla glass 5 দ্বারা সুরক্ষিত করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। যদি দুর্দান্ত এই মোবাইলের শক্তিশালী প্রসেসরের কথা বলা হয়, তাহলে এতে Media Tak Dimension 1300-র শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে।

এর ব্যাক সাইডে ৩ টি সুপার ক্যামেরা সেন্সর দেখতে পাবেন আপনি। যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের মনো লেন্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি তোলার জন্য শক্তিশালী এই মোবাইলে ৩২ মেগাপিক্সেলের একটি শক্তিশালী সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে নতুন এই ফোনের সঙ্গে। দুর্দান্ত এই মোবাইলটিতে ৮০ ওয়াট ফার্স্ট চার্জিং সহ ৪৫ হাজার mAh ক্ষমতা সম্পন্ন একটি শক্তিশালী ব্যাটারি প্যাক পাবেন আপনি।

এতসব ফিচারের কারণে দাম বাজেট ফোনের থেকে একটু বেশি। তবে ৩০ হাজারের থেকে কম। একটু সাশ্রয় করলে ফোনটি কিনে নিতে পারবেন। ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনের দাম ২৮ হাজার ৯৯০ টাকা। অনলাইন থেকে ফোনটি কিনতে পারবেন। ভাগ্য ভালো থাকলে পেয়ে যাবেন ভালো অফার, দাম কম পড়তে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি