মঙ্গলবার, জুন ২, ২০২৬
36 C
Dhaka

ক্রিয়েটিভ কিডস-এ “ট্যালেন্ট শেফ বাই কেকেএফ”-এর নতুন আউটলেট পান্থপথে

টেকভিশন২৪ ডেস্ক: স্কয়ার হাসপাতাল সংলগ্ন ইউনিয়ন হাইটস-এর ক্রিয়েটিভ কিডস-এ “ট্যালেন্ট শেফ বাই কেকেএফ”-এর নতুন আউটলেট-এর উদ্বোধন করেছে কে কে ফাউন্ডেশন। লাইফস্প্রিং ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট ও লাইফস্প্রিং লিমিটেড-এর চেয়ারম্যান ইয়াহিয়া আমিন, লাইফস্প্রিং-এর প্রতিষ্ঠাতা, সিইও ও লিড সাইক্রিয়াটিস্ট এবং হোপ অটিজম সেন্টার-এর চেয়ারম্যান ডা. সায়েদুল আশরাফ, কে কে ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মিস সিফাত-ই-আজম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, লাইফস্প্রিং, ক্রিয়েটিভ কিডস ও কেকেএফ-এর অন্যান্য সহকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

“আমরা তরুণ ও নতুন উদ্যোক্তাদের স্বপ্ন এবং বাস্তব সাফল্যের মধ্যে সেতুবন্ধন করছি”, বলেন মিস সিফাত-ই-আজম। “ট্যালেন্ট শেফ বাই কেকেএফ টেকসই অর্থ উপার্জনকারী কার্যকলাপের মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন করে ও সমাজের উন্নয়নে অবদান রাখে। এই যাত্রায় ক্রিয়েটিভ কিডস ও লাইফস্প্রিং-এর সাথে থাকতে পেরে আমরা গর্বিত।”

ইয়াহিয়া আমিন বলেন, “ক্রিয়েটিভ কিডস খেলাধুলা ভিত্তিক শেখার মডেল অফার করে যা শিশুদের নিজেদের সৃজনশীলতা, কগনিটিভ স্কিল, কমিউনিকেশন স্কিল ও অন্যদের প্রতি সহানুভূতি বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা প্রতিটি শিশুকে তাদের নিজস্ব গতিতে শিখতে সাহায্য করি। আমাদের প্রাঙ্গণে কেকেএফ-এর ট্যালেন্ট শেফকে পেয়ে আমরা আনন্দিত কারণ স্বাস্থ্যকর ও মানসম্পন্ন খাবার পরিবেশনের পাশাপাশি এই ক্যাফেটি একটি মহৎ কারণে প্রতিষ্ঠিত।”

ডা. সায়েদুল আশরাফ জানান, তরুণ উদ্যোক্তা ও সামাজিক কল্যাণকে উৎসাহিত করার কারণে তারা কেকেএফ-এর ট্যালেন্ট শেফকে বাছাই করেছে যার সম্পূর্ণ লাভ-ই সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও যুবকদের উন্নয়নে ব্যয় হয়। একটি সংক্ষিপ্ত বক্তব্যের পর ডা. আশরাফ ফিতা কেটে ক্রিয়েটিভ কিডস প্রাঙ্গণে ট্যালেন্ট শেফ-এর যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ট্যালেন্ট শেফ-এর বর্তমান ও আসন্ন প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।

সুবিধাবঞ্চিত যুবকদের পাশাপাশি কোভিড-১৯-এর বিরূপ প্রভাবের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য টেকসই উপার্জন তৈরিতে ভূমিকা রাখতেই কোভিড মহামারীর পরে আনুষ্ঠানিকভাবে ২০২২ সালে যাত্রা শুরু করে “ট্যালেন্ট শেফ বাই কেকেএফ”। এই প্রোগ্রামটি যুবকদের বাবুর্চি, সহকারী বাবুর্চি ও উদ্যোক্তা হওয়ার জন্য বেকারি ও হট কিচেনের প্রশিক্ষণ প্রদান করে। পেশাদার শেফদের নির্দেশনায় প্রশিক্ষণার্থীরা বেকারি পণ্য ও স্বাস্থ্যকর খাবার তৈরি করে যা অনলাইন ও অফলাইন চ্যানেলের মাধ্যমে বাজারজাত করা হয়। ট্যালেন্ট শেফ-এর সম্পূর্ণ লাভ-ই সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের জন্য ব্যবহার করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি