মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

সাইবার নিরাপত্তা জোরদার করণে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফাস্ট্রাকচার (সিআইআই) সমূহের  গৃহীত কার্যক্রম বিষয়ে এক পর্যালোচনা সভা আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতিত্ব করেন। 

সভায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সমূহের বিভিন্ন সাইবার নিরাপত্তা ইস্যু, আইসিটিতে জনবল কাঠামো উন্নয়ন, আইসিটি খাতে বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত আইটি অডিট পরিচালনা, সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) গঠন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া ডাটার ভলিউম, গুরুত্ব ও ডাটা সিকিউরিটির বিষয়টি বিবেচনায় নিয়ে আরও ০৫টি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামো হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সিআইআই প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগে সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আইসিটি প্রতিমন্ত্রী পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ফলে ব্যাকডোরের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহের তথ্য চুরির ঝুঁকি তৈরির পাশাপাশি অন্যান্য সাইবার নিরাপত্তা ইস্যু তৈরি হচ্ছে বলে জানান। তাই গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামো ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা এবং সকলকে জেনুইন/লাইসেন্সড সফটওয়্যার ব্যবহারের বিষয়ে আহবান জানান।

এছাড়া সাইবার নিরাপত্তা নিশ্চিত করণে আইসিটি বিভাগের বিজিডি ই-গভ সার্ট  হতে প্রত্যেক মন্ত্রণালয় সমূহকে পত্র প্রেরণ, প্রতিটি সিআইআইতে সাইবার কিসিকিউরিটি ডিজাইন ল্যাব প্রতিষ্ঠা করা, পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে বৈঠক করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। 

আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান, বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম খান, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি