শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার ও ওয়াশটাওয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক এবং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিক্স দেশে নিয়ে এসেছে ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার ও ওয়াশটাওয়ার। আজ (৩১ জুলাই, ২০২৩, সোমবার) রাজধানীর গুলশান-২ এর র‍্যাংগস ই-মার্টের শোরুমে পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর পিটার কো; বিজনেস হেড অব কঞ্জ্যুমার ইলেক্ট্রনিকস আশিকুল ইসলাম; র‌্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী; র‌্যাংগস ই-মার্টের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর রহমান; র‌্যাংগস ই-মার্টের হেড অব সেলস রাশেদুল ইসলাম প্রমুখ।

প্রযুক্তির এই যুগে যেখানে সুবিধা ও দক্ষতার বিচারে মান নির্ধারিত হয়, এলজি ইলেকট্রনিকস অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার ও ওয়াশটাওয়ার বাজারে আনার মাধ্যমে গ্রাহকদের কাপড় শুকানোর দুর্দান্ত এক অভিজ্ঞতা প্রদানে প্রস্তুত। এর উন্নত ডুয়েল ইনভার্টার হিট পাম্প সিস্টেম শুধু কাপড় শুকায়ই না, বরং বিদ্যুৎ খরচও কমায়। এটি কাপড়কে করে তোলে কোমল ও আরামদায়ক, কাপড়ের রঙ রাখে অক্ষুণ্ণ, কাপড়কে রাখে অ্যালার্জি ও ধুলাবালি মুক্ত। এলজি ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার পরিবেশ-বান্ধব এবং এর ব্যবহার বাংলাদেশে ফেব্রিক-কেয়ারের মান এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম। এছাড়া, স্মার্ট লন্ড্রি সল্যুশন প্রদান করতে অত্যাধুনিক প্রযুক্তি ওয়াশটাওয়ার বাজারে এনেছে এলজি। এতে ওয়াশার এর উপরেই রয়েছে ড্রায়ার এবং ঠিক মাঝামাঝিতেই রয়েছে সেন্টার কন্ট্রোল প্যানেল যার মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করা যায় এলজি ওয়াশটাওয়ার।

এলজি বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর পিটার কো বলেছেন, “বাংলাদেশে এলজি ডুয়াল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার আনতে পেরে আমরা আনন্দিত। এই হোম অ্যাপ্লায়েন্সের অত্যাধুনিক সুবিধা, দক্ষতা এবং উন্নত ফ্যাব্রিক-কেয়ার সল্যুশন পণ্যটিকে বাকি পণ্য থেকে আলাদা করে। পণ্যটির স্মার্ট বৈশিষ্ট্যগুলো ফ্যাব্রিক-কেয়ারের মান এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং গ্রাহকদের কাপড়কে কোমল, প্রাণবন্ত এবং স্বাস্থ্যকর করে তুলবে।” প্রেস বিজ্ঞপ্তি। 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি