বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড জিতলেন রাইজআপ ল্যাবসের সিইও

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন পুরষ্কার দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড জিতেছেন দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হক। টেকনোলোজি সেক্টরের বিকাশে বিশেষ নেতৃত্বের্র জন্য সম্প্রতি তাকে এই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেসেস (ওয়ার্ল্ডকব)।

প্রতি বছর বিভিন্ন দেশে দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড নামক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ডকব। আর এটি উদযাপনের জন্য বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কোম্পানিসমূহ ও ব্যবসায়িক নেতাদের আমন্ত্রণ জানায় তারা। এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের হিউস্টনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্বে ব্যবসায়িক শ্রেষ্ঠত্বের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতিগুলোর একটি দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড। প্রতিটি দেশের শ্রেষ্ঠ কোম্পানি এবং উদ্যোক্তাদের এই পুরস্কারটি প্রদান করে থাকে ওয়ার্ল্ডকব।

ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেসের অ্যাওয়ার্ড নমিনেশন টিম জানায়, ব্যবসায়ে ধারাবাহিকভাবে নেতৃত্ব দেয়ায় জনাব এরশাদুল হককে দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড প্রদান করেছে ওয়ার্ল্ডকব৷ রাইজআপ ল্যাবসের সাফল্যে তাঁর অবদান এবং আইটি শিল্পের উপর তাঁর গভীর প্রভাবের কারণে তাকে এ পুরষ্কার প্রদান করা হয়।

ওয়ার্ল্ডকবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জনাব এরশাদুল হক বলেন, বিজ হাইব্রিড অ্যাওয়ার্ড পেয়ে আমি সম্মানিত। তিনি আরও বলেন, এই স্বীকৃতি শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয় বরং পুরো রাইজআপ ল্যাবসের সকল কর্মীদের একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের ফসল। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও আমাদের কাজকে এখন উৎসাহিত করা হচ্ছে। তাই আইটি শিল্পে ইতিবাচক অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে চলতি বছর ওয়ার্ল্ডকব থেকে দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড অর্জন করেছিলো আইটি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। ধারাবাহিকভাবে ব্যবসায়ে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করায় এই পুরস্কার জিতে নেয় প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি