রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
29 C
Dhaka

সেরা ক্যাশ-আউট চার্জ এখন ‘নগদ’এ  

টেকভিশন ডেস্ক:  দেশে প্রথমবারের মতো এক হাজার টাকার হিসেবে ক্যাশ-আউট চার্জ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনল ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

এখন থেকে ‘নগদ’-এর গ্রাহকদের জন্য এক হাজার টাকা ক্যাশ-আউটে খরচ হবে মাত্র ৯.৯৯ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ‘নগদ’-এর পক্ষ থেকে সকল গ্রাহকদের জন্য ক্যাশ-আউটের এই চার্জ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

তবে কোনো গ্রাহক যদি অ্যাপ ব্যবহার না করে মোবাইল ফোনের ইউএসএসডি প্রযুক্তি ব্যবহার করে ক্যাশ-আউট করেন, তাহলে এই চার্জ হবে এক হাজার টাকায় ১২.৯৯ টাকা।

হ্রাসকৃত এই ক্যাশ-আউট চার্জ সুবিধা পেতে গ্রাহককে ২,১০০ টাকার ওপরে ক্যাশ-আউট করতে হবে। ‘নগদ’নির্ধারিত এই চার্জের সঙ্গে গ্রাহককে ক্যাশ-আউটের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১৫ শতাংশ হারে কর যোগ হবে।

ক্যাশ-আউট চার্জ কমিয়ে আনার ফলে গ্রাহকরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আরো বেশি লেনদেন করতে উৎসাহী হবেন, যা দেশের আর্থিক খাতের লেনদেনের ক্ষেত্রে গতি সঞ্চার করবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নতিতে উল্লেখজনক ভূমিকা রাখবে।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ‘নগদ’-এর গ্রাহকদের জন্য চমক জাগানো এই অফার ঘোষণা করা হল। এর ফলে গ্রাহকের ‘নগদ’ ব্যবহার আগের চেয়ে অনেক সাশ্রয়ী হবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়াটি তরান্বিত হবে। আমরা মনে করি এ বিষয়ে সরকার উদ্যোগ নিয়ে সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য সর্বোচ্চ ক্যাশ-আউট চার্জের একটি সীমা নির্ধারণ করে দিতে পারে।

সর্বনিন্ম ক্যাশ-আউট চার্জ উপভোগ করার পাশাপাশি ‘নগদ’-এর গ্রাহকরা শুরু থেকেই ‘পি টু পি’ অর্থাৎ সেন্ড মানি লেনদেন করতে পারছেন ফ্রি, যদিও অন্যান্য অপারেটরের ক্ষেত্রে এই লেনদেনের জন্যও গ্রাহককে খরচ গুনতে হয়।

কোভিড-১৯ মহামারির শুরু থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকতে ‘নগদ’পাঁচ ধরনের ব্যবসায়ীদের ক্ষেত্রে লেনদেনের ওপরে ক্যাশ-আউট চার্জ হাজারে মাত্র ছয় টাকায় নিয়ে আসে, যা ব্যবসা-বাণিজ্যের মন্দার এই সময়ে ব্যবসায়ীদের ব্যবসায় পরিচালন খরচ কমিয়ে এনেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি