মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

বগুড়ায় খান কম্পিউটার্স “আইসিটি জিনিয়াস কুইজ শো” উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সরকার তথ্য প্রযুক্তিকে আরও গতিশীল এবং যুগোপযোগী করতে অনেক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছেন । সেই উদ্যোগ কে স্বাগত জানিয়ে আই সি টি বিষয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের পরিধি বৃদ্ধি করা এবং তাদেরকে স্ব-প্রণোদিত হয়ে জ্ঞান অর্জন করার জন্য উত্তরবঙ্গের বগুড়ার স্বনামধন্য কম্পিউটার ব্যবসায়ী প্রতিষ্ঠান “খান কম্পিউটারস” এর উদ্যোগে ICT Genius (To build a smart Bangladesh) শিরোনামে আজ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ রোজ মঙ্গলবার সৈয়দ আহমেদ কলেজ অডিটোরিয়াম সুখান পুকুর গাবতলি বগুড়ায় এক কুইজ রিয়েলিটি শো এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সাইদুজ্জামান,আইসিটি শিক্ষক জনাব মিজানুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন লেনেভোর পক্ষে এক্সিউটিভ আল ইমরান, কম্পিউটার সলিউশনে পক্ষে এরিয়া ইনচার্জ হাফিজুর রহমান, সুরভি এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ তন্ময় দাস, আসূস গ্লোবাল ব্র্যান্ডের পক্ষে শফিকুল ইসলাম, ইউনিভার্সাল কম্পিউটার বিডির পক্ষে আবু হাসনাত এবং এক্সেল টেকনোলজির পক্ষে শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রেডিও মুক্তির স্টেশন ইনচার্জ আরিফ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জনাব সাইদুজ্জামান বলেন, বর্তমান সরকার আইসিটি বিষয়কে যেভাবে গুরুত্বের সাথে জনগণ এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, তা সত্যিই রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রশংসার গুরুত্ব বহন করে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। খান কম্পিউটারস এর উদ্যোগে আয়োজিত এই কুইজ শো বিগত বৎসর সমূহেও চলমান ছিল এবং এই বৎসরের জন্য আজ থেকে সৈয়দ আহমেদ কলেজ সুখানপুকুর গাবতলি বগুড়া কলেজের মাধ্যমে প্রথম উদ্বোধন করা হয়; যা পরবর্তীতে ধারাবাহিক ভাবে অন্যান্য স্কুল-কলেজ সমূহেও চলমান থাকবে।

পরিশেষে খান কম্পিউটার এর সত্ত্বাধিকারী তৌহিদ আহমেদ খান (লিনটন) বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সকল ছাত্র ছাত্রীকে আইটি বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করতে হবে। সেই সাথে সরকার যেহেতু উন্নয়নে পথে হাঁটছে, কাজেই আমাদেরও উচিত হবে প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করা তথা সর্ব ক্ষেত্রে প্রযুক্তির জ্ঞান প্রয়োগ করে দেশ এবং জাতীর উন্নয়নে অংশিদার হয়ে দেশের একজন প্রকৃত নাগরিক হিসেবে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি