মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
29.1 C
Dhaka

সাইবার নিরাপত্তায় জনসচেতনতার গুরুত্বারোপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে “বাংলাদেশে সাইবার নিরাপত্তা পরিস্থিতি ও নীতিমালা গাইডলাইন” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। ২৪ ফ্রেব্রুয়ারি, শুক্রবার পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সেমিনার হলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী বেসিস সফটএক্সপো এর অংশ এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনটেসা সলিউশনস অ্যান্ড কনসালটেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে এ অ্যান্ড এ কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজেব আই হোসাইন এবং ব্যাকডোর প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হাসান জোহা উপস্থিত ছিলেন। তারা বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে সাইবার নিরাপত্তার অতীত বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়াও সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসির গ্রুপ সিটিও মো. আসিফুর রহমান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ইনফরমেশন সিকিউরিটি মো. আবুল কালাম আজাদ, গ্রামীণফোন লিমিটেডের হেড অব ইনফরমেশন সিকিউরিটি মো. সিফাত উল্লাহ পাটোয়ারী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া, নিরাপত্তা গবেষক দেওয়ান আশিকুজ্জামান আলমাস প্রমুখ ।

অনুষ্ঠানে আগত সকলেই দেশের বর্তমান প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তা আলোচনার পাশাপাশি এ বিষয়ে মানুষের আগ্রহ তৈরি করার ব্যাপারে কথা বলেন। সেমিনারটির মাধ্যমে উপস্থিত সবাই সাইবার নিরাপত্তা বিষয়ে সার্বিক তথ্য জানতে পারেন এবং সচেতনতামূলক কাজে আগ্রহ প্রকাশ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি