শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
29.2 C
Dhaka

১০০ স্পোর্টস মোডের কলিং স্মার্টওয়াচ

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের বাজারে নতুন ফিচারযুক্ত কলিং স্মার্টওয়াচ নিয়ে এসেছে গ্যাজেট বিপনণকারী প্রতিষ্ঠান মোশন ভিউ।

কিসিলেক্ট ব্রান্ডের কলিং স্মার্টওয়াচ কেএস কেনায় ১ বছরের বিক্রোত্তর সেবা বা ওয়ারেন্টি সুবিধা মিলবে। ১ বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া অন্য যেকোনো সমস্যা হলে তা বিনামূল্যে সারিয়ে কিংবা পরিবর্তন করে দেবে প্রতিষ্ঠানটি।

স্লিম মেটাল বডির চারকোণা আকৃতির ডিজাইনের স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৭৮ ইঞ্চির ৩৬৮*৪৪৮ পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে অলওয়েজ-অন-ডিসপ্লে (এওডি) ফিচার। ডিসপ্লেটির বিশেষত্ব হচ্ছে, এটি স্পিল্ট ডিসেপ্ল। অর্থাৎ এক সঙ্গে স্মার্টওয়াচটির ডিসপ্লে দুটি অংশে ভাগ করে ব্যবহার করা যাবে। খুবই স্মুথভাবে ডিসেপ্ল ব্যবহারের পাশাপাশি দেবে স্বচ্ছ দেখার অভিজ্ঞতা। এমনকি রোদেও এটি খুব সহজেই চোখে পড়বে।

স্মার্টওয়াচটিতে রয়েছে ৩৩০এমএএইচ ব্যাটারি। ব্যাটারি ফুল চার্জ হতে ২ ঘণ্টার মতো সময় নেয়। আর একবার ফুল চার্জে সাধারণ ব্যবহারে চার থেকে ৭ দিন, খুব বেশি ব্যবহারে আড়াই থেকে সাড়ে চার দিনের ব্যাকআপ মিলবে। তবে ব্যাটারি সেভার মোডে এটি ব্যাকআপ দেবে ১০ দিন পর্যন্ত।

স্মার্টওয়াচটির বিশেষত্ব হলো, স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে যুক্ত থাকা অবস্থায় এটি থেকে সরাসরি কল করা যাবে, কিংবা ফোনে আসা কল রিসিভ করেও কথা বলা যাবে। এজন্য ঘড়িটিতে যুক্ত আছে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন। এ ছাড়া এটিতে রয়েছে বিল্ট-ইন মিউজিক প্লেয়ার ফিচার। যেকোনো ধরনের ল্যাগ ছাড়াই কল করার জন্য ওয়াচটিতে দেয়া হয়েছে ব্লুটুথ ৫.২ সংস্করণ।

ফিটনেসের দিকে নজর দিয়ে কিসিলেক্ট কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে ১০০টি স্পোর্টস মোড। এতে অস্বাভাবিক হার্টরেট শনাক্ত করতে পারে। পাশপাশি ঘুমের মান, অক্সিজেনের পরিমাণ, শ্বাসপ্রশ্বাস এবং ট্রেস মনিটর করতে পারে সহজেই। স্মার্ট ওয়াচটিতে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেসিস্ট্যান্স থাকায় এটি হাতে থাকা অবস্থায় সাঁতার কাটা যাবে।

এ ছাড়াও কিসিলেক্ট কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে রোটেটিং, মিউজিক প্লেয়ার, এআই ভয়েজ অ্যাসিস্ট্যান্ট, গেমস, ক্যালকুলেটর, স্টপওয়াচ,ডাইনামিক ইউআই, ওয়েদার, পাসওয়ার্ড প্রটেকশন, এইচডি অডিও, মেসেজ পুশ, স্লিপ মনিটরসহ আরও অসংখ্য নতুন সব ফিচার।  

দেশে কিসিলেক্টের একমাত্র পরিবেশক মোশন ভিউয়ের সকল আউটলেট, অনুমোদিত রিটেইল পয়েন্টে ও অনলাইনে স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচটির দাম ৬৮৯০ টাকা। s

দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ৩১টি ব্র্যান্ড আউটলেট, ২ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট, যেমন- স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, স্মার্ট টিভি, পাওয়ার ব্যাংক, , স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি