সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

সম্ভাবনাময় স্টার্টআপের খোঁজে আসছে আইডিয়া প্রকল্পের স্টার্টআপ কম্পাস

টেকভিশন২৪ ডেস্কঃ সম্ভাবনাময় উদ্যোক্তাদের খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প আয়োজন করতে যাচ্ছে “স্টার্টআপ কম্পাস”। আগামীকাল মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ বিকেলে ঢাকার আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ক্যাম্পাসে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে আইডিয়া প্রকল্প।

প্রধান অতিথি হিসেবে উক্ত আয়োজনের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিআইইউ এর উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, ডিআইইউ এর সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. ফোখরে হোসেন এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন।

সারাদেশের ৮টি বিভাগেই চলবে এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি সরকারি-বেসরকারি ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের মধ্য দিয়ে তরুণ ও উদীয়মান উদ্যোক্তাদের কাছে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার স্টার্টআপ কম্পাস এর উদ্বোধনী অনুষ্ঠানে আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তুলে ধরবে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি