বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশের উদ্যোগে ৫ম মার্কেটিং-ডে উপলক্ষে বর্ণাঢ্য ও উৎসবমুখর উদযাপন

টেকভিশন২৪ ডেস্কঃ মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (এমআইবি) এর উদ্যোগে ২২ ও ২৩ ডিসেম্বর, ২০২২ তারিখে দেশব্যাপী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ৫ম মার্কেটিং-ডে । দেশের প্রায় পঞ্চাশ লাখ মার্কেটিং পেশাজীবীদের অংশগ্রহণে দুইদিনব্যাপী এই বর্ণাঢ্য প্রাণের উৎসব সারাদেশে বিভিন্ন কর্পোরেট হাউজ এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেক কাটা, র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানবিধ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। 

অনুষ্ঠানের অংশ হিসেবে ২২ ডিসেম্বর, ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয় এবং করপোরেট হাউজে আয়োজিত হয়েছিল প্রি-মার্কেটিং ডে। ২৩ ডিসেম্বর, ২০২২ তারিখে এমআইবি এর পখ থেকে কেন্দ্রীয়ভাবে দিনব্যাপী বাংলাদেশ মার্কেটিং-ডে উদযাপন করা হয়েছে ঢাকার আগারগাঁওয়ে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, জনাব এম এ মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে যোগ দিয়েছেন  জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান, জনাব মোঃ আলমগীর কবির। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক মীজানুর রহমান।

মার্কেটিং পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের সর্বাধিক সন্তূষ্টি প্রদানের লক্ষ্যে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ ২০১৮ সাল থেকে দিবসটি উদযাপন করে আসছে। এবারের অনুষ্ঠানের আলোচনা সভায় কোভিড -১৯ পরবর্তী  ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সংকট ও তা নিরসনে করণীয় সম্পর্কে বিশেষজ্ঞগণ প্রবন্ধ উপস্থাপন করেছেন ও উত্তরণের উপায় সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন। সন্ধ্যায় ছিল দেশ-বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানটি  বাংলাদেশের সেরা কর্পোরেট হাউজসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, ছাত্র/ছাত্রী, ব্যাংক কর্মকর্তা, মার্কেটিং এক্সিকিউটিভ ও সেলস পার্সোনেলসহ  প্রায় পাঁচ হাজার অংশগ্রহনকারীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।

প্রায় ৫০ লক্ষাধিক সেলস ও মার্কেটিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করে তাদের পেশাগত মানোন্নয়ন ও ভোক্তাদের সর্বাধিক সন্তূষ্টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ। সেই সঙ্গে এমআইবি মার্কেটিং প্রফেশনালদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তাদের বিনোদনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমও পরিচালনা করে আসছে। সকলের সম্মিলিত সহযোগিতায় প্ল্যাটফর্মটি এর সদস্যদের পেশাগত নিরাপত্তা বিধানসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে এবং ইতিমধ্যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। সেক্ষেত্রে দক্ষ মানব সম্পদ গঠন করতে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ সুচিন্তিত ও  দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ একটি ইনস্টিটিউট স্থাপন করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি