শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

আকাশপথে চলাচল ফ্লাইট মোড বাতিল করবে ইউরোপীয় ইউনিয়ন

টেকভিশন২৪ ডেস্কঃ উড়োজাহাজে চলাচলের সময় স্মার্টফোন বা ট্যাবলেট ডিভাইসকে অফলাইন বা এয়ারপ্লেন মোডে রাখতে হয়। তবে শিগগিরই এ নিষেধাজ্ঞা থেকে সরে আসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে আকাশপথে চলাচলের সময় যাত্রীরা ফাইভজি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। এ বিষয়ে আলোচনাও চলছে। খবর টেকটাইমস।

ইইউর সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলে আগামী বছর থেকে উড়োজাহাজে যাত্রীরা ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। বিবিসি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, উড়োজাহাজের ভেতর ফাইভজি সংযোগের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে আলোচনা করছে ইইউ। এ সুবিধা চালু হলে যাত্রীরা উড়োজাহাজে চলাচলের সময় কল করতে পারবে ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ভিডিও দেখতে পারবে।

দীর্ঘ সময় ধরে উড়োজাহাজে ভ্রমণের সময় যাত্রীদের বিশ্বব্যাপী সেলুলার কানেকশন ব্যবহার করা থেকে বিরত রাখা হয়েছে। এ কারণে বর্তমানে সব উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে বিল্ট ইন এয়ারপ্লেন মোড দিয়ে থাকে। আকাশপথে থাকার সময় বিভিন্ন বন্দরের সঙ্গে রেডিও যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতেই এ নিয়ম। তবে ইইউর সিদ্ধান্ত কার্যকর হলে এটি অতীত হয়ে যাবে। পাশাপাশি  ভ্রমণের সময় দুর্বল ও কম গতির যে ওয়াই-ফাই সংযোগ দেয়া হয় সেটিও যাত্রীদের ব্যবহার করতে হবে না। সিদ্ধান্ত কার্যকর হলে সেলফোনের ফাইভজি ডাটা দিয়েই ওয়েব ব্রাউজ করা যাবে।

ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা কীভাবে চালু হবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। কেননা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলো ফাইভজি ফ্রিকোয়েন্সি ব্যান্ড কিনতে পারবে। এ নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা যুক্ত হলে ফ্লাইটের মধ্যবর্তী সময়ে কল করার পাশাপাশি ডাটা ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে মিউজিক ও ভিডিও দেখার সুবিধা পাবে যাত্রীরা।

ইইউর অভ্যন্তরীণ বাজার বিভাগের প্রধান থিয়েরি ব্রেটন বলেছেন, মানুষের জন্য বিভিন্ন উদ্ভাবনী পরিষেবা চালুর পাশাপাশি ইউরোপীয় কোম্পানিগুলোর বিস্তৃতিতেও এ পরিকল্পনা সাহায্য করবে।

অন্যদিকে ২০০৮ সাল থেকে উড়োজাহাজের জন্য নির্দিষ্ট কয়েকটি ফ্রিকোয়েন্সি ব্যান্ড সংরক্ষণ করত ইইউ কমিশন। এর মধ্যে কয়েকটিতে ইন্টারনেট সুবিধা মিলত। তবে এসব সেবা প্রথম থেকেই ধীরগতির ছিল। কারণ এ প্রক্রিয়ায় উড়োজাহাজ ও মাটিতে থাকা যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের জন্য স্যাটেলাইট ব্যবহারের প্রয়োজন হতো।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি