মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

দেনা পরিশোধে বেশি প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ : শামীমা নাসরিন

টেকভিশন২৪ ডেস্ক: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ফের ১৫ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে।

দীর্ঘ এক বছরের বেশি সময় পর এটি চালু হচ্ছে। এবার মুনাফা ছাড়া একটি পণ্যও বিক্রি করা হবে না, এমনটাই জানিয়েছেন ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইভ্যালি আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।
শামীমা নাসরিন বলেন, আমাদের দেনা পরিশোধে সবচেয়ে বেশি প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। আগামী একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে পারলে বিনিয়োগ পাওয়া সম্ভব।

দেনা পাওনার পূর্ণাঙ্গ হিসাব করতে ইভ্যালির সার্ভার চালু করার কথা জানিয়ে শামীমা নাসরিন বলেন, পুনরায় ইভ্যালি চালু হবে নতুন সার্ভারে, পুরোনো সার্ভার ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল কারাগার থেকে মুক্তি পেলেই চালু হবে। তিনি ছাড়া কেউ পাসওয়ার্ড জানেন না।

ইভ্যালি বন্ধ হওয়ার আগেই আমরা জানিয়ে ছিলাম, গ্রাহক আমাদের কাছ থেকে ৪০০ কোটির টাকার মতো পাবেন। পুরোনো সার্ভার চালু না হওয়া পর্যন্ত গ্রাহক কি পরিমাণ অর্থ পাবেন তা জানানো সম্ভব না, বলেন ইভ্যালির চেয়ারম্যান।

৬ মাসের মতো সময় লাগবে গ্রাহকের দেনা-পাওনা পরিশোধ করতে জানিয়ে শামীমা বলেন, আগেই জানিয়েছি ৬ মাসের মতো সময় লাগবে আমাদের দেনা পরিশোধ করতে। ঠিক ভাবে ব্যবসা করতে পারলে দ্রুত আমরা দেশি-বিদেশি বিনিয়োগ পাবো। আর বিনিয়োগ পেলেই দ্রুত গ্রাহকের দেন পরিশোধ সম্ভব হবে।

সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের করা মানি ল্যান্ডিংয়ের অভিযোগ সত্য নয় জানিয়ে শামীমা নারসিন বলেন, ইভ্যালি মানিলন্ডারিং করার মতো কোনো অপরাধ করেনি। টাকা পাচারের উদ্দেশ্যে আমরা দুবাইও যাইনি। ৪ হাজার ৮ কোটির টাকার যে হিসাব পাওয়া যায়নি বলা হচ্ছে, তা সত্য নয়। আমি এবং আমার পরিবার অডিটে সহযোগিতা করেছি।  

মোহাম্মদ রাসেল দ্রুতই জামিনে মুক্তি পাবেন আশা করেন তিনি। রাসেল মুক্তি পেলেই গেট-ওয়েতে আটকে থাকা টাকা দ্রুত ফেরত দেওয়া হবে।

সঠিক সময়ে বিনিয়োগ না নেওয়া ছিল ইভ্যালির ভুল মনে করেন শামীমা। তিনি বলেন,  আমাদের স্বপ্ন ছিল আলি-বাবার মতো প্রতিষ্ঠান তৈরি করা। আমাদের ভুল ছিল সঠিক সময়ে বিনিয়োগ না নেওয়া, বিনিয়োগ নিলে হয়তো এমনটা হতো না।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি