রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

একদিনে ১২ লাখ ফোন বিক্রি করল স্যামসাং!

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ভারতের বাজারে একদিনে ১২ লাখ স্মার্টফোন বিক্রি করেছে। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে ভারতে শুরু হয়েছে দ্যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। প্রতিবছরের মতো চলতি বছরেও এ উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ও ফ্লিপকার্ট তাদের সকল পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে।

অনলাইন প্ল্যাটফর্ম দুটিতে প্রথম দিনেই অন্যান্য পণ্যর সাথে স্মার্টফোন বিক্রি হয়েছে চোখে পড়ার মতো। রিয়েলমি, শাওমিসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে, স্মার্টফোন বিক্রির নতুন নজির তৈরি করেছে স্যামসাং। ১২ লক্ষ গ্যালাক্সি ডিভাইস বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যার অর্থের পরিমাণ ১ হাজার কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, পূজা উপলক্ষে স্যামসাং তাদের সদ্য বাজারে আসা গ্যালাক্সি এস২০ এফএ, গ্যালাক্সি এস২২ আল্ট্রা, গ্যালিক্স এম৫৩, এম৩৩, এম৩২ প্রাইম এডিশন এবং এম১৩ ডিভাইসের দাম অনেকটাই কমিয়েছে । এছাড়া ১৭ থেকে ৩৮ শতাংশ দাম কমিয়েছে প্রিমিয়াম রেঞ্জের এস২২ সিরিজের ফোনে।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে সর্বাধিক বিক্রি হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এম১৩।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি