মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
30 C
Dhaka

আইফোন উৎপাদন করবে ভারতের টাটা গ্রুপ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: বহুল প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। সাথে আরেকটি খবর জানা গেল। ভারতে আইফোনের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক জায়ান্ট। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে- তাতে এ কাজের দায়িত্ব পেতে যাচ্ছে ভারতের টাটা গ্রুপ। তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান উইস্ট্রন কর্পোরেশনের সাথে হাত মিলিয়ে আইফোন উৎপাদন করবে টাটা। খবর ব্লুমবার্গ।

চীনের বাইরে আইফোন উৎপাদনে জোর দিয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা চাপা উত্তেজনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাছাড়া আরেকটি কারণ হতে পারে- চীনের বিভিন্ন শহরে ঘন ঘন লকডাউনে উৎপাদন ব্যাহত হওয়া।

ভারতের বাজারে গাড়ি, সফটওয়্যারসহ নিত্যপ্রয়োজনীয় অনেককিছু সরবরাহ করে থাকে টাটা গ্রুপ। এবার ফোন উৎপাদনেও হাতেখড়ি হতে যাচ্ছে তাদের। তাইওয়ানের উইস্ট্রন কর্পোরেশনের কাছ থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সাপ্লাই চেন ও অ্যাসেম্বলির সাহায্য নেবে টাটা।

তবে জানা গেছে, প্রক্রিয়াটি এখনও আলোচনার পর্যায়ে আছে। বাস্তবে এমনটি হলে টাটা গ্রুপ হবে প্রথম কোনো ভারতীয় সংস্থা, যারা আইফোন উৎপাদন করতে যাচ্ছে। এতদিন তাইওয়ানের উইস্ট্রন ও ফক্সকন ভারতে আইফোন তৈরি করতো।

ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, টাটা গ্রুপের টেকনোলজি এবং উইস্ট্রন কর্পোরেশনের কর্মীদের দক্ষতাকে কাজে লাগাতে চাইছে অ্যাপল। সেই কারণে ভারতীয় ও তাইওয়ানের কোম্পানি দুটি হাত মেলাচ্ছে। যদিও তাদের মধ্যে শেয়ার কিভাবে ভাগ হবে তা জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ভারতে আইফোন তৈরি হচ্ছে। তবে, এতদিন বেশিরভাগ পুরোনো আইফোন তৈরি করা হতো। চীনের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে অ্যাপল ভারতে নতুন আইফোন তৈরির পরিকল্পনা করছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি