শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
24.4 C
Dhaka

মোবাইল দুনিয়ার নতুন চমক, বাজারে নাথিং ফোন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রযুক্তিপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং তাদের প্রথম স্মার্টফোন নাথিং ফোন-১ উন্মোচন করেছে। ফোনটিকে ঘিরে বিশ্বে রহস্যের দানা বেঁধেছিল। ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই নাথিং ফোনের প্রধানের দায়িত্বে আছেন। আর এ জন্যই ফোনটি ঘিরে বাড়তি উন্মাদনা কাজ করছে।

বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ফোন, ফোনের ভেতরে কি রয়েছে তা বাহির থেকেই দেখা যাবে। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল।

ডুয়েল ন্যানো সিমের নাথিং ফোন ১-এ রয়েছে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষাসহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। রেজুলেশনের ১০৮০ বা ২৪০০ পিক্সেল। ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা মিলবে।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস। যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সুবিধা আছে।

ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমটি এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সুবিধা দিয়ে থাকে। আর দ্বিতীয়টি এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সুবিধা রয়েছে।

ঝকঝকে ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে, প্যানোরামা নাইট মোড, পোর্ট্রেট মোড, সিন ডিটেকশন, এক্সট্রিম নাইট মোড এবং এক্সপার্ট মোড ফিচার। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর রয়েছে।

ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সুবধা। এতে ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

কানেক্টিভিটি অপশনে রয়েছে, ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ ডিরেক্ট, ব্লুটুথ ভি৫.২, এনএফসি, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

হ্যান্ডসেটটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, ইলেকট্রনিক কম্পাস, জাইরোস্কোপ, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

এছাড়াও ফোনটিতে রয়েছে ফেসিয়াল রেকগনিশন, যা মুখের আবরণের সাথেও কাজ করে। ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।

৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশি মুদ্রায় পড়বে ৩৯ হাজার টাকা। এছাড়া ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য হবে ৪২ হাজার টাকা এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ টপ-এন্ড মডেলটি কেনা যাবে ৪৬ হাজার টাকায়। অনলাইন প্লাটফর্ম থেকেও কেনা যাবে নাথিং ফোন ১।

 

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি