সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
18 C
Dhaka

তাসকিনকে অ্যাম্বাসেডর করে ইনফিনিক্সের ‘নোট ১২’র যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ব্র্যান্ড ইনফিনিক্স সাশ্রয়ী মূল্যে দেশের তরুণদের চাহিদানুযায়ী সেরা স্মার্টফোন উপহার দিতে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে এবং ইতোমধ্যে নিজেকে নতুন প্রজন্মের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডে পরিণত করতে সক্ষম হয়েছে। এবার  পবিত্র ইদ-উল-ফিতরকে সামনে রেখে ইনফিনিক্স ফ্যানদের দ্বিগুণ আনন্দের ভাগিদার করতে চায়।

আর তাই, জনপ্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদকে ‘নোট সিরিজ’ এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর করতে পেরে ইনফিনিক্স গর্বিত। তরুণ আইকন তাসকিন ইনফিনিক্সের নোট সিরিজ এর ডিভাইসগুলোর প্রচারণায় অংশ নিতে ব্র্যান্ডটির সঙ্গে এক-বছর মেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পছন্দের ব্র্যান্ড বা ‘ব্র্যান্ড অব চয়েস’ হিসেবে প্রতিষ্ঠিত ইনফিনিক্স বিশ্বাস করে, নোট সিরিজ এর অত্যাধুনিক প্রযুক্তি ও এটির মূল্যায়ন গ্রাহকের কাছে তুলে ধরতে তাসকিন-ই উপযুক্ত ব্যক্তিত্ব।

ইনফিনিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে তাসকিন বলেন, “গ্রাহকপ্রিয় ও নান্দনিক ডিজাইন, সর্বাধুনিক ফিচার, সর্বোচ্চ মান-সম্পন্ন গড়ন এবং অসাধারণ গেমিং কোর নিয়ে ইনফিনিক্স তরুণ প্রজন্মের সবচেয়ে কাঙিক্ষত স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের নতুন প্রজন্মের একজন প্রতিনিধিত্বকারী হিসেবে জনপ্রিয় এই ব্র্যান্ডটির প্রচারণার সুযোগ পেয়ে আমি একইসঙ্গে কৃতজ্ঞ ও আনন্দিত।” 

সাশ্রয়ী মূল্যে এই ডিভাইসটির ৬.৭ এফএইচডি+ ট্রু কালার অ্যামোলয়েড ডিসপ্লে সত্যিকার অর্থেই বিশেষ কিছু; আর তাই ‘নোট ১২’কে নির্দ্বিধায় বলা-ই যায় ‘অ্যামোলয়েড স্টানার’। স্মার্টফোনের ‘অ্যামোলয়েড ডিসপ্লে’তে ব্যাটারির চার্জ কম খরচ হয়। এছাড়া এই ডিসপ্লেতে ব্যবহারকারীরা যেকোনো আলোতে বৃহদাকার পর্দায় ‘ক্রিস্টাল ক্লিয়ার’ দৃশ্য উপভোগ করতে পারবেন। অনন্য প্রযুক্তির সন্নিবেশ, ৭.৯এমএম আল্ট্র-স্লিক ডিজাইন এবং ফিদার-লাইট ফিচার সহ অসাধারণ কর্মদক্ষতায় এই স্মার্টফোনটি প্রায় নিখুঁত।

হেলিও জি৮৮ আল্ট্রা গেমিং এ রয়েছে ২এক্স কর্টেক্স-এ৭৫ এবং ৬এক্স কর্টেক্স-এ৫৫ প্রসেসরস, যেটি গেমিং সহ অধিক সিপিইউ ব্যবহার হওয়ার ভারী এপ্লিকেশন সমূহের যুগান্তকারী পারফরম্যান্স পেতে সাহায্য করে।

এছাড়া, ৫০০০ এমএএইচ ব্যাটারিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা (টাইপ-সি), যেটি সর্বোচ্চ ৮০০ বার চার্জ পরিক্রম পূরণে সক্ষম। শক্তিশালী ব্যাটারি থাকার ফলে ব্যবহারকারীরা কোনো দুশ্চিন্তা ছাড়াই স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন। ডিভাইসটির পাওয়ার ম্যারাথন টেকনোলজির ফলে শুধুমাত্র ৫ শতাংশ চার্জ থাকাকালীনও ফোনে বাড়তি দুই ঘণ্টা কথা বলা সম্ভব হয়। ৫০০০ এমএএইচ এর ব্যাটারি গেমারদের গেমিং এ বাড়তি স্বাচ্ছন্দ্য দেবে, কারণ এতে রয়েছে ডিটিএস সহযোগে সমন্বিত ডুয়েল-স্পিকার, যেটি ৩৬০ ডিগ্রিতে শব্দ ছড়িয়ে দিতে সক্ষম ও আরো আছে ’মনস্টার গেমিং’ কিট ব্যবহারের সুবিধা।

ডিভাইসটির ৬ জিবি মেমোরি ১১ জিবিতে বর্ধিত করা সম্ভব র‌্যাম এবং রম এর সমন্বয়ে, যেটি শুধু প্রসেসিং-ই দ্রুত গতির করবে না, একইসঙ্গে বিভিন্ন কাজের পারফরম্যান্সও বাড়িয়ে দেবে। ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ট্রিপল ক্যামেরা (৫০+২+২) ব্যবহাকারীদের নাইট ফটোগ্রাফির নতুন ও ব্যতিক্রমী অভিজ্ঞতা দিতে সাহায্য করবে এবং স্মার্টফোনটির মাধ্যমে ৮১৬০*৬১২০ আল্ট্রাহাই রেজ্যুলেশনের ছবি তোলা যাবে, ক্যামেরায় আরো রয়েছে ১/২.৮ বৃহৎ ইমেজ সেন্সর এবং ১.২৮ μm পিক্সেল সাইজ। ‘নোট ১২’তে আরো রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে প্রতিবারই আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ছবি তোলা সম্ভব হয়।

তিনটি বিশেষ রঙে ’নোট ১২’ পাওয়া যাবে বাজারে। এগুলো হচ্ছে, ‘ফরেস্ট ব্ল্যাক’,  ‘সানসেট গোল্ডেন’, ‘জুয়েল ব্লু’ ও ডিভাইসটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ২৯৯ টাকা। ইনফিনিক্স ভক্তদের কাছে অতিপ্রিয় এই স্মার্টফোনটি পাওয়া যাবে অনলাইন স্টোর ‘দারাজ’, ‘পিকাবো’ এবং গ্রাহকের হাতের কাছেই সারাদেশের বিভিন্ন আউটলেটে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি