মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
30.8 C
Dhaka

ই-কমার্স খাতকে এগিয়ে নিতে নতুন উদ্যোগ ‘দ্য চেঞ্জ মেকারস ২০২২’

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্সের জন্মই জীবনকে সহজ করার জন্য। অনলাইনের এই যুগে মানুষের ক্রয় আচরণ পাল্টে যাচ্ছে। উন্নত দেশগুলোতে এই প্রবণতা বহু আগেই শুরু হয়েছে।

বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছিল ই-কমার্স। আর কোভিড-১৯ আসার পর ই-কমার্সের প্রয়োজন বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। আবার ই-কমার্স সাইটে লেনদেনও এখন অনেক সহজ। সমীক্ষা মতে সব মিলিয়ে বাংলাদেশে আনুমানিক ২৫০০ ই-কমার্স সাইট রয়েছে। ফেসবুকভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ রয়েছে দেড় লাখের বেশি। এসব প্ল্যাটফর্মে প্রতিদিন লক্ষাধিক পণ্যের অর্ডার ও ডেলিভারি হচ্ছে।

ই-কমার্স খাতের বার্ষিক প্রবৃদ্ধি বর্তমানে প্রায় ৭৫%। খাতটির আকার ৮ হাজার কোটি টাকা। ২০২৩ সাল নাগাদ এ খাতের আকার ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের ইকমার্স খাত আগের যেকোন সময়ের চেয়ে এখন অনেক পরিণত। কিন্তু দেশের আর দশটা খাতের তুলনায়, কিংবা বহিবিশ্বের সাথে তাল মিলিয়ে এগোতে পারছে কি এই খাত?

ইকমার্স এর প্রতি সরকারের এত পৃষ্ঠপোষকতা, ইকমার্স পরিবারে অজস্র ভাল উদ্যোক্তা- তাহলে কেন হবে না একটি ক্ষুদ্র-মাঝারী-উদ্যোক্তা-বান্ধব ইকমার্স-এর পরিবেশ। এই প্রশ্নের সমাধানে, ইকমার্স খাতের উন্নয়নে একসাথে কাজ করতে ই-কমার্স খাতের কয়েকজন উদ্যোক্তা এক হয়ে শুরু করেছে ‘দ্য চেঞ্জ মেকারস ২০২২’ প্লাটফর্ম।

উদ্যোক্তাদের একজন বিপ্লব ঘোষ রাহুল বলেন, আমরা ই-কমার্স খাতকে প্রকৃতভাবে ব্যবসায়ী বান্ধব এবং ই-কমার্স ইকো সিস্টেম তৈরিতে উদ্যোগতাদের সকল প্রকার সাপোর্ট নিশ্চিত করতে চাই।

অন্য আরেকজন উদ্যোক্তা আদনান ইমতিয়াজ হালিম বলেন, কাস্টমারের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ানো আমাদের প্রধান কাজ এবং একইসাথে সরকারের সাথে নীতিমালা বাস্তবায়নে সঠিক নির্দেশিকা দিয়ে বাস্তবসম্পন্ন নীতিমালা তৈরিতে কাজ করা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি