শুক্রবার, জুন ৫, ২০২৬
37.2 C
Dhaka

‘ইন্সপাইয়ারিং ফিমেল লিডার ইন আইসিটি’ ক্যাটাগরিতে পুরস্কার পেল নাজিয়া আক্তার

টেকভিশন২৪ ডেস্ক: কর্মক্ষেত্রে নেতৃত্বদানে অবদান রাখার জন্য ‘ইন্সপাইয়ারিং ফিমেল লিডার ইন আইসিটি’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সিনেসিস আইটির বিজনেস সল্যুশন বিভাগের প্রধান নাজিয়া আক্তার। সম্প্রতি উইমেন ইন লিডারশীপ (WIL)-এর উদ্যোগে ঢাকার লা মেরেডিয়ান হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্সপাইয়ারিং ওমেন অ্যাওয়ার্ড -এর সপ্তম সংস্করণে দেশের মহিলা পেশাজীবীদেরকে সম্মানিত করতে এই পুরস্কার প্রদান করা হয়।

নাজিয়া আক্তার গত ১৪ বছর ধরে আইসিটি খাতের এ-গভর্ন্যান্স (e-Governance) প্রকল্প সমূহে যুক্ত হয়ে বাংলাদেশের নাগরিক কেন্দ্রিক সেবা উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। সেই সাথে সিনেসিস আইটির নানা উদ্যোগ যেমন মাইন্ড টেল (Mind Tale) এবং শি-কোড (SheCode) এ নেতৃত্ব দিয়ে মানসিক স্বাস্থ্যসেবা ও নারী পেশাজীবী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন।

উইমেন ইন লিডারশীপ (WIL)-বিগত আট বছর ধরে পেশাদার মহিলাদের তাদের কর্মজীবনে নেতৃত্বের ভূমিকা নিতে উৎসাহিত করে আসছে। কর্মক্ষেত্রে নারীদের দক্ষতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রথম পুরস্কার দেওয়া হয় ২০১৪ সালে। এছাড়াও নারী পেশাজীবীদের ক্ষমতায়ন করা এবং সমাজে তাদেরকে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠা করাও তাদের প্রধান লক্ষ্য।

সিনেসিস আইটির বিজনেস সল্যুশন বিভাগের প্রধান নাজিয়া আক্তার বলেন, “এটি আমার পেশাজীবনের একটি অভূতপূর্ব অর্জন। এটি আমাকে আরও বেশি নতুন উদ্যোমে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি এর আয়োজক উইমেন ইন মডার্ন লিডারশীপ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ বাংলাদেশের মেয়েদেরকে আরও বেশি নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালনে উৎসাহিত করবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি