বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
28.8 C
Dhaka

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ১.৭৫ লাখ টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় ১.৭৫ লাখ টাকা পুরস্কার পেলেন তিনজন। ওয়ালটন ডিজি- টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগের আয়োজনে প্রতিযোগিতাটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রোমোটার ‘বেটার বাংলাদেশ টুমরো’র সৌজন্যে পরিচালিত হয়। সৃজনশীল ফটোগ্রাফির ওই প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের আলোকচিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রাধান্য পায়। বিজয়ীরা যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি কনটেস্টের তিন বিজয়ী হলেন চট্টগ্রামের আতিকুর রহমান, খুলনার রিশান আহমেদ এবং নারায়ণগঞ্জের জাহিদ অপু। পুরস্কৃত ছবি তিনটির শিরোনাম যথাক্রমে বনশ্রীর বিনাশ, লেট দ্যা আর্থ ব্রিথ এবং ফায়ারবোল্ট।

বুধবার (২ মার্চ, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করে কর্তৃপক্ষ। তাদের হাতে পুরস্কারের অর্থ ও সার্টিফিকেট তুলে দেন ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এস এম রেজওয়ান আলম।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন মোবাইলের চিফ সেলস অফিসার এম. এ. হানিফ, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স রেজা হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন, ব্র্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ মাহবুব-উল-হাসান (মিল্টন), মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয় ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি কনটেস্টে ৪ হাজারের বেশি প্রতিযোগি অংশ নেন। তাদের মধ্য থেকে ৬০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে তিনজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন স্বনামধন্য ফটোগ্রাফার প্রিতু রেজা। সার্বিক তত্ত্বাবধান করেছেন ওয়ালটন গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মোহাম্মদ ফিরোজ আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম রেজওয়ান আলম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এসডিজি অর্জনের বাস্তব বিষয়বস্তু নিয়েই ওয়ালটন মোবাইলের এই আয়োজন। এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য এসডিজি বিষয়ে মানুষকে সচেতন করা এবং তাদের ফটোগ্রাফিক সৃজনশীলতার বিকাশ ঘটানো। এ ফটোগ্রাফিক কনটেস্টে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। ওয়ালটন মোবাইল ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত থাকবে।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রথম বিজয়ী আতিকুর রহমান বলেন, ওয়ালটন মোবাইলের এ ফটোগ্রাফি প্রতিযোগিতায় অনেক মেধাবী ফটোগ্রাফারের ভালো ভালো ছবি ছিলো। তাদের মধ্য থেকে আমার তোলা ছবি প্রথম পুরস্কার পাওয়ায় খুবই আনন্দিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে ভিন্নধর্মী এমন একটি প্রতিযোগিতার আয়োজন করায় ওয়ালটন মোবাইল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

উল্লেখ্য, ভবিষ্যত প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বাংলাদেশি ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটন। এজন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ নিয়েছেন নানা কার্যক্রম। ‘বেটার বাংলাদেশ টুমরো’ শীর্ষক ওই উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিকল্পিতভাবে কাজ করছে ওয়ালটন। যার অংশ হিসেবে এসডিজি ফটোগ্রাফিক কনটেস্ট আয়োজন করে ওয়ালটন মোবাইল।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি