শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.9 C
Dhaka

স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা প্রি-অর্ডারে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং ব্যবহারকারীরা এখন গ্যালাক্সি এস২২ + ও এস২২ আল্ট্রা স্মার্টফোন অগ্রিম বুকিং দিতে পারবেন ১৫ হাজার টাকা দিয়ে। আজ থেকে শুরু হওয়া এ প্রি-বুকিং এর মাধ্যমে ক্রেতাদের সুযোগ থাকছে আকর্ষণীয় অফার ও নানা সুবিধা উপভোগ করার। স্যামসাং ওয়েবসাইটের (www.s22preorder.com/). মাধ্যমে এ ডিভাইসগুলো প্রি-বুকিং দেয়া যাবে।

প্রি-বুকিং দেয়া ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা নির্বাচিত ডিভাইস এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১০ হাজার টাকা বোনাস ক্যাশব্যাক সহ বিনামূল্যে গ্যালাক্সি বাডস পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, ৫০ শতাংশ নিশ্চিত বাইব্যাক সুবিধা উপভোগে তারা ৫ হাজার টাকা প্রদান করে গ্যালাক্সি অ্যাসিউরড -এর মাধ্যমে ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট ও ইনস্যুরেন্সে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মুয়ীদূর রহমান বলেন, “আমাদের ক্রেতাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম অভিজ্ঞতা প্রদানকে স্যামসাং -এ আমরা সবসময়ই অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছি। ক্রেতাদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখেই আমরা এ অফারগুলো নিয়ে এসেছি এবং আমাদের প্রত্যাশা এ অফারগুলো ক্রেতাদের গ্যালাক্সি এস২২ ডিভাইস কেনাকে আরও ফলপ্রসূ করবে।”   

এছাড়াও, ক্রেতারা সিটি ব্যাংক অ্যামেক্স কার্ড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল)  ইএমআই এর ক্ষেত্রে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, সিটি অ্যামেক্সে ৫ হাজার টাকা পর্যন্ত বোনাস এমআর পয়েন্ট এবং ১০ হাজার টাকা মূল্যের এমআর রিডেম্পশন অপশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও আইপিডিসি’র সাথে ২৪ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই সুবিধা এবং আইপিডিসি ইজেড -এ ২৪ মাস পর্যন্ত কার্ডবিহীন ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

স্যামসাং এর প্রিমিয়াম স্মার্টফোন পরিসর গ্যালাক্সি এস সিরিজের নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা। শক্তিশালী ও অত্যাধিনুক এ স্মার্টফোন দু’টির বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,১৪,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২+) এবং ১,৪৩,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২ আল্ট্রা)।

ডিভাইস গুলো প্রিঅর্ডার করতে ভিজিট করুন: www.s22preorder.com/

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি