রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

হুয়াওয়ে ফাইভজি কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজিত ‘ফাইভজি কুইজ’ ক্যাম্পেইনে অংশ নেয়া ১৯ জন বিজয়ীর নাম সম্প্রতি ঘোষণা করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে যারা কুইজের নিয়মাবলী সঠিকভাবে মেনে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তাদেরকেই বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।   

গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া এই কুইজ প্রতিযোগিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং দশ হাজারেরও বেশি বার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়। নিয়মানুযায়ী এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয় এবং বিজয়ী হওয়ার জন্য সকল কুইজের পোস্টগুলো পুনরায় শেয়ার করতে হয়।    

এ নিয়ে হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন্স বিভাগের পরিচালক ইউইং কার্ল বলেন, “নতুন প্রতিটি বিষয় মানুষের মাঝে সবসময় প্রশ্ন ও আগ্রহের জন্ম দেয়। ফাইভজি ধারনাটি বাংলাদেশে তুলনামূলকভাবে নতুন এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নত মানের প্রযুক্তি সুবিধার মাধ্যমে আগামী দিনগুলোতে নতুন সম্ভাবনা উন্মোচনে বাংলাদেশ ইতোমধ্যে এ প্রযুক্তি গ্রহণ করেছে। আমাদের ফাইভজি কুইজ প্রতিযোগিতাটি মানুষকে ফাইভজি সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করেছে এবং হুয়াওয়ের এ উদ্যোগটি ফাইভজি নিয়ে মানুষের ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করছে। এ প্রতিযোগিতাটি সম্পর্কে মানুষের আগ্রহ নিশ্চিতভাবেই ফাইভজি সম্পর্কে তাঁদের আগ্রহের বহিঃপ্রকাশ। আগামী দিনগুলোতে বাংলাদেশকে পুরোপুরি কানেক্টেট ও ইনটেলিজেন্ট করে তুলতে হুয়াওয়ে সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।”  

এ ক্যাম্পেইনের বিজয়ীরা হলেন: রিংকু দাস, শাইখ মাহমুদ, সৌরভ এফ রহমান, শামীম শুভ, ইয়াসিন মুহাম্মদ, মূয়ীদ বিন মহিউদ্দীন, আব্দুল জব্বার বাপ্পী, সৈয়দ মূয়ীদুল ইসলাম, রাকিবুল শুভ, মোরশেদ সাগর, মো. সেলিম, মামুন হুসাইন, মো. এস. রনি, রিহান ইসলাম, আনিসা ইবনাত, জয়নব আক্তার, রাসেল ইফতেখার, মো. গোলাম রাব্বানী ও দাউদ সরদার। সকল বিজয়ীদের উপহার হিসেবে এ সপ্তাহেই আকর্ষণীয় হুয়াওয়ে ডিভাইস প্রদান করা হয়।

এই কুইজের উদ্দেশ্য ছিল ফাইভজি সম্পর্কে সকলকে ধারনা দেয়া। এখানে এটাও তুলে ধরা হয় যে,  বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ফাইভজি চালু হয় ২০১৮ সালে এবং এতে প্রযুক্তিগত সাহায্য প্রদান করে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি ২০০৯ সালে ফাইভজি’র গবেষণা ও বিকাশে বিভিন্ন কার্যক্রম শুরু করে এবং প্রথম চার বছরেই প্রতিষ্ঠানটি ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, এবং এখনও নতুন করে বিনিয়োগ করে যাচ্ছে। ক্যাম্পেইন চলাকালীন মাসে, হুয়াওয়ে বাংলাদেশ এর ফেইসবুক পেইজ বিভিন্ন পোস্টের মাধ্যমে এর ফলোয়াররা ফাইভজি ও এর অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেক কিছু জানতে পারে। 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি