সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

সাকিব আল হাসানের মোনার্ক মার্ট -এ যুক্ত হলেন সাইফুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এর হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স হিসেবে যোগ দিয়েছেন মৃধা মো. সাইফুল ইসলাম। দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে এর আগের কাজের অভিজ্ঞতার সুবাদে মোনার্ক মার্টে কাজের সুযোগ পেয়েছেন তিনি। মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।

মোনার্ক মার্টে নিয়োগের ব্যাপারে মৃধা সাইফুল বলেন, ‘মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবার প্রত্যয়ে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টের টপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার আগ্রহের ব্যাপারে আমাকে প্রস্তাব দেয়া হয়। সে পরিপ্রেক্ষিতে আমি এই দায়িত্ব নিয়েছি।’

গেল ২১ জানুয়ারি মোনার্ক মার্টের ওয়েবসাইট চালু করা হয়। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মোনার্ক মার্ট অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য এবং গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র বিক্রি করবে।’

এর আগে মৃধা মো. সাইফুল ইসলাম অর্গানিক ফুড ব্র্যান্ড ‘খাস ফুড’ এর এক্সপেরিয়েন্স হেড হিসেবে কাজ করেছেন। এর আগে আলোচিত-সমালোচিত প্রতিষ্ঠান ইভ্যালিতে কাজ করেন তিনি। বিডিজবস এবং দারাজে দীর্ঘদিন কাজ করা মৃধা সাইফুল গ্রাহক অধিকার এবং অনলাইন ই-কমার্সের গ্রহণযোগ্যতা বাড়াতে গ্রাহকপর্যায়ে কাজ করায় বেশ জনপ্রিয়তা লাভ করেন ইকমার্স ইন্ডাস্ট্রিতে!

ই-কমার্স নিয়ে কাজ করার পাশাপাশি মৃধা সাইফুল একই সাথে দীর্ঘদিন ধরেই কাজ করছেন দেশ সেরা ‘ইকমার্স রিভিউজ’ কমিউনিটি নিয়ে। যেখানে এক লক্ষের বেশী অনলাইন গ্রাহক নিজেদের ই-কমার্স অভিজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে এ খাতটিকে শুদ্ধ করতে প্রত্যক্ষভাবে অবদান রাখছেন। ই-কমার্সের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের তরুণ প্রজন্মের মধ্যে কর্মদক্ষতা ও ক্যারিয়ার ভিত্তিক ধারণার উন্নয়নে সহায়তার জন্য ‘ক্যারিয়ার এইড প্রো’ নামক কমিউনিটি নিয়ে কাজ করছেন তিনি।

এদিকে এবারের বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে মোনার্ক মার্ট। এর আগে ক্রিকেট মাঠের বাহিরে সাকিব আল হাসান একাধিক ব্যবসায় অভিষেক হয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ই-কমার্স ব্যবসায় অভিষেক হয়েছে ক্রিকেট বিশ্বের পোস্টারবয় সাকিব।

ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করবে নতুন এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। বিপুল পরিমাণ মানসম্মত পণ্যসম্ভার নিয়ে মোনার্ক মার্ট সেবা দেবে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি