শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
30.4 C
Dhaka

ডিজিটাল জুয়ায় আসক্ত বিশ্বের ৮ কোটি মানুষ

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন ক্যাসিনো এবং ক্রীড়া বেটিং উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিশ্বে আট কোটি মানুষ ডিজিটাল জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এদের মধ্যে বেশিরভাগই কিশোর। চিকিৎসা সাময়িকী ল্যানচেটে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।গবেষণাটি করেছে ল্যানচেট পাবলিক হেলথ কমিশন। খবর ইনডিপেনডেন্ট।

গবেষণায় বলা হয়, শিশু এবং কিশোররা আগে শোনা যায়নি এমন উপায়ে জুয়ার সংস্পর্শে আসছে। এর কারণে তারা দ্রুত নগদ অর্থ এবং অনলাইন জুয়ার প্রতি বিশেষভাবে আসক্ত হচ্ছে।  

বিশ্লেষকেরা বলছেন, অনলাইন জুয়ার বিপদ থেকে ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষা করার জন্য আরও বেশি জ্ঞান এবং প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজন রয়েছে। কারণ জুয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে অল্পবয়সী জনগোষ্ঠীর মধ্যে।

গবেষণাটির লেখক বলেন, জুয়া খেলা একটি সাধারণ ধরনের অবসর নয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর কারণে আসক্তিমূলক আচরণ হতে পারে। জুয়ার সাথে সম্পর্কিত ক্ষতিগুলোর প্রভাব বিস্তৃত, যা শুধুমাত্র একজন ব্যক্তির স্বাস্থ্য এবং সুস্থতাকেই প্রভাবিত করে না বরং তাদের সম্পদ এবং সম্পর্ক, পরিবারের করছে এবং সামাজিক বৈষম্যকে গভীরতর করছে।

ল্যানচেট পাবলিক হেলথ কমিশন কমিশন সরকার ও নীতিনির্ধারকদের জুয়াকে অ্যালকোহল ও ধূমপানের মতো জনস্বাস্থ্যের সমস্যা হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে জুয়ার সাথে সম্পর্কিত ক্ষতি প্রতিরোধ ও প্রশমিত করার জন্য সুপারিশ প্রদান করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি