শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
27 C
Dhaka

৫জি প্রকল্পে অনিয়ম, বরখাস্ত বিটিসিএল ভারপ্রাপ্ত এমডি

৫জি’র জন্য নেয়া প্রকল্পে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল এর দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরী। বিটিসিএল এর মাধ্যমে বাস্তবায়নাধীন ৫জি উপযোগী করণে বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অধীনে আহ্বান করা দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে এই বরখাস্তাদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

গত ২২ অক্টোবর তাকে বিটিসিএল হতে এবং ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্প হতে সরিয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে জিএম (ইঞ্জিনিয়ার) হিসেবে পদায়িত করা হয়। তার বিরুদ্ধে দরপত্র বাতিলে বিধি বহির্ভূত সিদ্ধান্ত এবং অসৎ উদ্দেশে কাজ করার অভিযোগ এনেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দরপত্রে সকল আবেদনকারীকে বাতিলপূর্বক পিপিআর-২০০৮ এ বর্ণিত সময়সীমা ১৫ দিন না মেনে ৫৫ দিন পরে পুনঃ দরপত্র আহবানের সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। বিষয়টি তার এখতিয়ার বহির্ভূত। বিষয়টি নিয়ে ত্রুটি বিচ্যুতি সংশোধনপূর্বক পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণ করে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হলেও তিনি তা পরিপালন করেননি ।

তার এসব সিদ্ধান্ত বিধি বহির্ভূত এবং অসৎ উদ্দেশে করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে । এহেন আচরণ সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর খ, অ, আ, ই, উ মোতাবেক অসদারণ যা উক্ত বিধিমালার বিধি-৩ (খ) ও (ঘ) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ’ বলা হয় প্রজ্ঞাপনে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি