শনিবার, জুলাই ১৮, ২০২৬
29.7 C
Dhaka

মাইগভে এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১৪৬ সেবা

টেকভিশন২৪ ডেস্ক: জনগণের সকল সরকারি সেবা এক ঠিকানায় নিশ্চিত করতে চালু হওয়া মাইগভ (mygov.bd) প্ল্যাটফর্মে এবার যুক্ত হলো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন চার্টারভুক্ত ২৭টি সেবাসহ এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের মোট ১৪৬টি ডিজিটাইজড সেবা। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাসমূহ মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিজিটাইজড সেবাসমূহের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো: ছাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তর/সংস্থা ডিজিটাইজেশনের আওতায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৪৬টি সেবা ডিজিটাইজড করা হয়েছে। এর মধ্যে ৭৫টি সেবা অগ্রাধিকারভিত্তিতে নাগরিকের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরই মধ্যে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন সেবায় ১৯২টি আবেদন পাওয়া গেছে এবং এর মধ্যে ৯১টি নিষ্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, আমরা আমাদের সেবাগুলো শতভাগ ডিজিটাইজেশনের আওতায় নিতে চাই। আমাদের সেবাগুলোকে ক্যাশলেস ও পেপারলেস এবং আরও নাগরিকবান্ধব গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে অবদান রাখতে চাই। বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘মাইগভের মাধ্যমে বস্ত্র ও পাট ব্যবসায়ীরা এখন সরকারি অফিসে না গিয়েও ডিজিটাল পদ্ধতিতে ব্যবসায় সেবা নিতে পারবেন। স্মার্ট বাংলাদেশে সেবা মিলবে কম সময়ে, কম খরচে আর কম যাতায়াতে।’ মাইগভে নাগরিক বা প্রতিষ্ঠানের যাবতীয় আবেদন দ্রুততম সময়ে এবং সর্বোচ্চমানের সেবা নিশ্চিতে দপ্তর-সংস্থাদের আহ্বান জানান মন্ত্রী।

এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো: ছাইফুল ইসলাম বলেন, মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনেই রেজিস্ট্রেশন করা, সেবার আবেদন করা, পেমেন্ট করা, আবেদনের দাফতরিক প্রক্রিয়া করা এবং অনলাইনেই সেবাপ্রাপ্তির সুযোগ রয়েছে। মাইগভ তাই স্মার্ট সরকারের স্মার্ট সেবার প্ল্যাটফর্ম। এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাগুলো এই সমন্বিত সেবা প্ল্যাটফর্ম মাইগভে পাবেন নাগরিকরা। মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটাইজড করার ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করব।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা সহজিকরণে কাজ করে যাচ্ছে। সমন্বিত সেবা প্রদান প্ল্যাটফর্ম (ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন) হিসেবে মাইগভে (mygov.bd) মন্ত্রণালয় ও দপ্তর বা সংস্থার বিদ্যমান ই-সেবার সিস্টেমগুলো ইন্টিগ্রেশনের সুযোগ রয়েছে। এটুআই উদ্যোগে নির্মিত মাইগভ প্ল্যাটফর্মে এ পর্যন্ত ১২০০টি নাগরিক সেবাসহ মোট এক হাজার ৮৯২টি ডিজিটাইজড সেবা পাওয়া যাচ্ছে। বর্তমানে মাইগভে ৪০ লক্ষাধিক নিবন্ধিত গ্রাহক রয়েছেন। তাদের ২৭ লাখেরও বেশি সেবার আবেদনের মধ্যে ২৬ লাখের বেশি এরই মধ্যে নিষ্পন্নও করা হয়েছে। এ ছাড়া মাইগভে নাগরিক একবার তথ্য দিলে সেবা নিতে বারবার তথ্য দিতে হয় না। প্রতিবার আবেদনেই নাগরিকের প্রোফাইলে থাকা তথ্য অটো-ফিল হয়ে যায়। এতে সময়, ব্যয় ও যাতায়াত অনেক কমেছে। মাইগভে সেবা নিয়ে নাগরিক সন্তুষ্টি ও মতামত জানাতে পারছেন। মাইগভ র‍্যাপিড ডিজিটাইজেশন প্রক্রিয়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তর ডিজিটাইজেশনের আওতায় নেয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৪৬টি সেবা ডিজিটাইজড করা হয়েছে। এর মধ্যে ৭৫টি সেবা অগ্রাধিকারভিত্তিতে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১৪৬টি সেবার গ্রাহকের আনুমানিক সংখ্যা ৪৮ হাজার।

জি-টু-বি সেবায় গ্রাহকদের অধিকাংশই প্রতিষ্ঠান। এ ছাড়া ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তারাও রয়েছেন। অন্যদিকে অভ্যন্তরীণ সেবার গ্রাহক সবাই সরকারি কর্মচারী। মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর ও সংস্থার সেবা মাইগভে পাওয়া যাচ্ছে সেগুলো হলো- পাট অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জুট মিল করপোরেশন, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন।

কর্মশালায় মাইগভের মাধ্যমে সেবাদানে দফতরের করণীয় বিষয়ক একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে মাইগভ র‌্যাপিড ডিজিটাইজেশন পদ্ধতিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ডিজিটাইজড হওয়া সেবা বিষয়ে উপস্থাপনা প্রদান করেন এটুআইয়ের প্রজেক্ট অ্যানালিস্ট (উপসচিব) মোহাম্মদ সালাহ্উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থাপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি